ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা
পিলখানা হত্যাকাণ্ড

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়বদ্ধ রাষ্ট্র  – প্রধান উপদেষ্টা 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 412

ছবি সংগৃহীত

পিলখানার বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় ধরে জাতি নানা বিভ্রান্তির মধ্যে রয়েছে। তবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পিলখানার বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্র বলে জানলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ প্রথমবারের মতো পালিত হলো জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে পিলখানায় সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডে প্রাণ হারানো শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “এই দিনটি শুধু শোকের নয়, আমাদের চেতনা জাগরণেরও দিন।”

আরও পড়ুন  পুলিশের আস্থাকে মানবিকতার প্রতীক হিসাবে গড়ে তুলতে হবে: প্রধান উপদেষ্টা

তিনি বলেন, “এত বছর পরেও শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রিয়জন হত্যার বিচার পাওয়ার অপেক্ষায় আছেন। জাতি হিসেবে আমরা বিভ্রান্তির মধ্যে ছিলাম, কিন্তু এখন সময় এসেছে সত্যকে সামনে এনে সুবিচার নিশ্চিত করার। বাংলাদেশ সরকার এই নির্মমতার যথাযথ বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।”

প্রধান উপদেষ্টা বলেন, “এই দিনটি আমাদের মনে করিয়ে দেবে কতিপয় ষড়যন্ত্রকারী কিভাবে জাতির সূর্যসন্তানদের প্রাণ কেড়ে নিয়েছিল। তাদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানিয়ে আমরা যেন দেশকে সঠিক পথে পরিচালিত করতে প্রতিজ্ঞাবদ্ধ হই।”

তিনি আরও বলেন, “জাতি হিসেবে আমাদের দায়িত্ব হলো, দুঃশাসন ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্য থেকে মুক্ত একটি দেশই হবে শহীদ সেনাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদনের মাধ্যম।”

প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, “শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ থেকে সুবিচার ও সত্যের পক্ষে দাঁড়াবো।” জাতীয় শহীদ সেনা দিবস শুধু অতীতের বেদনার স্মৃতি নয়, এটি ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতারও প্রতীক হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

পিলখানা হত্যাকাণ্ড

পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়বদ্ধ রাষ্ট্র  – প্রধান উপদেষ্টা 

আপডেট সময় ০৩:৪৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

পিলখানার বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় ধরে জাতি নানা বিভ্রান্তির মধ্যে রয়েছে। তবে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পিলখানার বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রাষ্ট্র বলে জানলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ প্রথমবারের মতো পালিত হলো জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে পিলখানায় সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডে প্রাণ হারানো শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, “এই দিনটি শুধু শোকের নয়, আমাদের চেতনা জাগরণেরও দিন।”

আরও পড়ুন  সরকারি সব প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা