ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

সৌদি আরবের বিরুদ্ধে গোপনে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 478

ছবি সংগৃহীত

ইসরায়েলের প্রকাশ্য হামলার নিন্দা জানালেও সৌদি আরব গোপনে তেল আবিবকে সহযোগিতা করছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ‘ইসরায়েল হাইওম’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে প্রেস টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করলেও বাস্তবে ইরানের ড্রোন হামলা ঠেকাতে সক্রিয় ভূমিকা নিয়েছে রিয়াদ। সৌদি আরবের পাশাপাশি প্রতিবেশী জর্দান ও ইরাকের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে বিস্ফোরকবোঝাই চালকবিহীন ড্রোন ভূপাতিত করা হয়েছে। আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তায় এই পদক্ষেপকে ইসরায়েলকে সহযোগিতা হিসেবেই দেখছে প্রতিবেদকরা।

আরও পড়ুন  শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

যদিও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে এই সহযোগিতা স্বীকার করেনি।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলোও সরাসরি ইসরায়েলকে সহায়তা করেছে। ফলে ১২ দিনের সংঘাতে তেহরান একা লড়লেও, ইসরায়েলকে কার্যত একাধিক মিত্রের সমর্থন পেতে দেখা গেছে।

এছাড়া মুসলিমপ্রধান দেশ জর্দানকেও ইরানের হামলা মাঝপথে থামানোর অভিযোগের মুখে পড়তে হয়েছে। যদিও জর্দান কিংবা সৌদি আরব সরাসরি তেহরানবিরোধী কোনো পদক্ষেপের কথা প্রকাশ্যে স্বীকার করেনি।

প্রসঙ্গত, ইসরায়েলের হামলার বিরুদ্ধে সৌদি আরব শুরু থেকেই কড়া ভাষায় নিন্দা জানিয়ে এসেছে। কোনো উসকানি ছাড়াই ইরানের ভেতরে চালানো ইসরায়েলি হামলার বিরোধিতা করেছে রিয়াদ। এমনকি সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলার সুযোগ দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বিমানবাহিনী হিসেবে পরিচিত সৌদি আরবের সামরিক সরঞ্জামের বড় একটি অংশই যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত। ফলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে ইসরায়েলের প্রতি সৌদির অবস্থান পুরোপুরি নেতিবাচক নয় বলেই ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, গাজায় দীর্ঘ ২১ মাস ধরে চলা ইসরায়েলি হামলার বিপরীতে সৌদি আরবের পক্ষ থেকে কোনো কার্যকর বা কঠোর অবস্থান না নেওয়ার কারণে দেশটির ওপর সমালোচনার ঝড় বইছে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবের বিরুদ্ধে গোপনে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ

আপডেট সময় ১০:৪৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

ইসরায়েলের প্রকাশ্য হামলার নিন্দা জানালেও সৌদি আরব গোপনে তেল আবিবকে সহযোগিতা করছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ‘ইসরায়েল হাইওম’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে প্রেস টিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করলেও বাস্তবে ইরানের ড্রোন হামলা ঠেকাতে সক্রিয় ভূমিকা নিয়েছে রিয়াদ। সৌদি আরবের পাশাপাশি প্রতিবেশী জর্দান ও ইরাকের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে বিস্ফোরকবোঝাই চালকবিহীন ড্রোন ভূপাতিত করা হয়েছে। আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তায় এই পদক্ষেপকে ইসরায়েলকে সহযোগিতা হিসেবেই দেখছে প্রতিবেদকরা।

আরও পড়ুন  মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের অভিযোগে ১৩ বাংলাদেশিসহ ১৫ জন আটক