ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

জার্মানির আগাম নির্বাচন: অর্থনৈতিক সংকট ও নিরাপত্তাহীনতার ছায়ায় ভোট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 289

ছবি সংগৃহীত

জার্মানির নাগরিকরা আজ গুরুত্বপূর্ণ এক আগাম নির্বাচনে ভোট দিচ্ছেন, যেখানে নিম্নমুখী অর্থনীতি ও সাম্প্রতিক ধারাবাহিক প্রাণঘাতী হামলার কারণে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। শুধু জার্মানিই নয়, পুরো ইউরোপ ও যুক্তরাষ্ট্রও নজর রাখছে এই নির্বাচনের দিকে, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে চ্যান্সেলর পদে লড়ছেন বর্তমান চ্যান্সেলর ওলাফ শোলজ, বিরোধীদলীয় নেতা ফ্রেডরিখ মার্জ, বর্তমান ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক এবং কট্টর ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের নেতা অ্যালিস ভাইডেল। এবারের নির্বাচনের প্রধান ইস্যু অভিবাসন নিয়ন্ত্রণ, অর্থনীতি পুনরুদ্ধার এবং নিরাপত্তা পরিস্থিতি।

আরও পড়ুন  ৩ মাসে নির্বাচন সম্ভব, ১০ মাসেও দেয়া হচ্ছে না নির্বাচন: তারেক রহমান

জনমত জরিপ অনুযায়ী, ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) দলের নেতা ফ্রেডরিখ মার্জ এগিয়ে রয়েছেন। ৬৯ বছর বয়সী এই রক্ষণশীল নেতা জার্মানিকে ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হিসেবে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সরকার গঠনের জন্য তাকে অন্তত একটি দলের সঙ্গে জোট বাধতে হবে, যেখানে বর্তমান চ্যান্সেলর শোলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) সঙ্গে সমঝোতার সম্ভাবনা রয়েছে।

এদিকে, মার্জ স্পষ্ট করেছেন যে, তিনি কোনো অবস্থাতেই এএফডির সঙ্গে জোট করবেন না। তবে নির্বাচনে এএফডির শক্তিশালী অবস্থান রাজনৈতিক অস্থিরতা বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। দলটি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসা, রুশ গ্যাস সংযোগ পুনরুদ্ধার এবং কঠোর অভিবাসন নীতির পক্ষে প্রচারণা চালিয়ে আসছে।

নতুন সরকারকে কেবল অভ্যন্তরীণ সংকটই নয়, বৈশ্বিক চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে। বিশেষ করে, ইউক্রেনে সামরিক সহায়তা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতিগত অবস্থান ইউরোপীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, যা জার্মানির জন্যও বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

জার্মানির আগাম নির্বাচন: অর্থনৈতিক সংকট ও নিরাপত্তাহীনতার ছায়ায় ভোট

আপডেট সময় ১০:৫৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

জার্মানির নাগরিকরা আজ গুরুত্বপূর্ণ এক আগাম নির্বাচনে ভোট দিচ্ছেন, যেখানে নিম্নমুখী অর্থনীতি ও সাম্প্রতিক ধারাবাহিক প্রাণঘাতী হামলার কারণে জনমনে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। শুধু জার্মানিই নয়, পুরো ইউরোপ ও যুক্তরাষ্ট্রও নজর রাখছে এই নির্বাচনের দিকে, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে চ্যান্সেলর পদে লড়ছেন বর্তমান চ্যান্সেলর ওলাফ শোলজ, বিরোধীদলীয় নেতা ফ্রেডরিখ মার্জ, বর্তমান ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক এবং কট্টর ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) দলের নেতা অ্যালিস ভাইডেল। এবারের নির্বাচনের প্রধান ইস্যু অভিবাসন নিয়ন্ত্রণ, অর্থনীতি পুনরুদ্ধার এবং নিরাপত্তা পরিস্থিতি।

আরও পড়ুন  রোহিঙ্গাদের রেশন সংকট: জাতিসংঘের বরাদ্দ অর্ধেকে নামছে