ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা
আইন আদালত

খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২ মার্চ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 371

ছবি সংগৃহীত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাত বছরের সাজা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির তারিখ আগামী ২ মার্চ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

আজ রোববার আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানির এই তারিখ নির্ধারণ করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসিফ হোসাইন, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে, খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

আরও পড়ুন  গণতন্ত্র পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে: খালেদা জিয়া

অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ জানান, দুদকের আইনজীবী আদালতকে অবহিত করেছেন যে তারাও পৃথক একটি আপিল আবেদন করেছেন। শুনানির জন্য সময় চাওয়া হলে আদালত ২ মার্চ দিন ধার্য করেন।

এর আগে, ২০২৩ সালের ২৭ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে তাকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন নিম্ন আদালত। একইসঙ্গে মামলার অন্য তিন আসামিকেও একই সাজা দেওয়া হয় এবং প্রত্যেককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, ট্রাস্টের নামে কেনা কাকরাইলে ৪২ কাঠা জমি বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রের অনুকূলে নেওয়ার আদেশ দেন আদালত।

এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া, যা গত বছরের নভেম্বরে মঞ্জুর হয়। তবে, রাষ্ট্রপক্ষ ও দুদক সেই রায়ের বিরুদ্ধে আপিল করায় চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন নজর আপিল বিভাগের দিকে।

নিউজটি শেয়ার করুন

আইন আদালত

খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২ মার্চ

আপডেট সময় ০৩:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাত বছরের সাজা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির তারিখ আগামী ২ মার্চ নির্ধারণ করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) এই রায়ের বিরুদ্ধে আপিল করেছে।

আজ রোববার আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানির এই তারিখ নির্ধারণ করেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসিফ হোসাইন, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে, খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

আরও পড়ুন  খালেদা জিয়া অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন: আবু তাহের