ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 18

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলার রায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৯ সালে গাম্বিয়ার করা এ মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে সামরিক অভিযান পরিচালনার অভিযোগ আনা হয়েছে। তবে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে দেশটি।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। জাতিসংঘের তদন্তে ওই অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার তথ্য উঠে আসে। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। ২০১৮ সালে জাতিসংঘের অনুসন্ধানী দল মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার তদন্তের সুপারিশ করে।

এরপর ২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। ৫৭ সদস্যের ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা মামলায় অভিযোগ করা হয়, রোহিঙ্গাদের হত্যা, শারীরিক ও মানসিক ক্ষতি এবং তাদের অস্তিত্ব নিশ্চিহ্নের পরিস্থিতি তৈরি করে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।

আরও পড়ুন  রাখাইন সীমান্তে মানবিক করিডর নিয়ে শঙ্কা, বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশ

২০২২ সালে মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে মামলার বিচারিক এখতিয়ার নিশ্চিত করেন আইসিজে। ২০২৬ সালের জানুয়ারিতে মূল শুনানিতে দুই পক্ষের সাক্ষ্য, বিশেষজ্ঞ মতামত ও আইনি যুক্তি উপস্থাপন করা হয়। গাম্বিয়ার দাবি, সহিংসতার ব্যাপকতা, পরিকল্পিত ধরন, বিদ্বেষমূলক বক্তব্য এবং অপরাধের বিচার না করার মধ্য দিয়ে রোহিঙ্গাদের ধ্বংসের উদ্দেশ্য স্পষ্ট হয়েছে।

অন্যদিকে, মিয়ানমারের যুক্তি, দেশটির সেনাবাহিনীর অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে পরিচালিত সন্ত্রাসবিরোধী কার্যক্রম। গণহত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্যের সরাসরি কোনো প্রমাণ নেই বলেও দাবি করেছে দেশটি। তৎকালীন নেত্রী অং সান সু চিও ২০১৯ সালে আদালতে উপস্থিত হয়ে গণহত্যার অভিযোগ অস্বীকার করেন।

মামলার মূল বিচারিক প্রশ্ন হলো, রোহিঙ্গাদের জাতিগত বা ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মিয়ানমার এসব অপরাধ করেছে কি না। শুধু ব্যাপক হত্যাকাণ্ড বা নির্যাতনের প্রমাণই গণহত্যার দায় প্রতিষ্ঠার জন্য যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জনগোষ্ঠীটিকে ধ্বংস করার বিশেষ অভিপ্রায়ও প্রমাণ করতে হবে।

আদালত চাইলে গণহত্যার দায় প্রতিষ্ঠা করতে পারে। আবার সরাসরি গণহত্যার দায় প্রমাণিত না হলেও গণহত্যা প্রতিরোধে মিয়ানমারের ব্যর্থতা নিয়ে সিদ্ধান্ত দিতে পারে।

রায়ে মিয়ানমারের দায় প্রতিষ্ঠিত হলে ক্ষতিপূরণ, সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনসহ বিভিন্ন প্রতিকারমূলক নির্দেশ আসতে পারে। তবে আন্তর্জাতিক বিচার আদালতের নিজস্বভাবে রায় কার্যকর করার ব্যবস্থা নেই।

মিয়ানমার রায় না মানলে গাম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে সেখানেও জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

আপডেট সময় ১১:৫১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬