মধ্যপ্রাচ্য ছাড়ছে মার্কিন রণতরি
- আপডেট সময় ১০:১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 32
মধ্যপ্রাচ্য ছেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন। ইরানের ওপর মার্কিন নৌ-অবরোধ কার্যকর রাখতে পারস্য উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা তিনটি মার্কিন বিমানবাহী রণতরির একটি এটি। রণতরিটি এখন জাপানের ইয়োকোসুকা ঘাঁটির দিকে ফিরছে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ।
গত আগস্ট থেকে ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে অবস্থান করছিল। সম্প্রতি ইউএসএস থিওডোর রুজভেল্ট এই অঞ্চলে পৌঁছানোর পর কিছু সময়ের জন্য সেখানে মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়ায়।
জর্জ ওয়াশিংটন অঞ্চলটি ছেড়ে যাওয়ায় বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি অবস্থান করছে।
রণতরিটি চলে যাওয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিতে পরিবর্তন এলেও ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর রাখার অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
সূত্র: ব্লুমবার্গ






















