শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / 26
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত আসনে উপনির্বাচনে নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসনের (মহিলা-২৩) সদস্য এলিজা জামান শপথ গ্রহণ করেছেন। বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে মঙ্গলবার তাঁদের শপথ অনুষ্ঠিত হয়।
৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় সংসদ সচিবালয়ের স্পিকারের কার্যালয়ে তাঁদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
শপথ গ্রহণের পর তাঁরা রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















