ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

চাঁদপুরে পচাপচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে বিক্রির উদ্দেশ্যে পচা ইলিশ মাছ সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে মো. নজরুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানটি পরিচালনা করেন। তিনি জানান, বিক্রির জন্য পচা ইলিশ মাছ সংরক্ষণ করায় ব্যবসায়ী নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযান চলাকালে বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীকেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। তাঁদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক দামে মাছ বিক্রি এবং পচা মাছ বিক্রি থেকে বিরত থাকতে বলা হয়। পাশাপাশি ক্রেতাদের ওজনে কম না দেওয়ার নির্দেশনাও দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন  স্কুলশিক্ষার্থীকে চাঁদপুরে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

নিউজটি শেয়ার করুন

চাঁদপুরে পচাপচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৩:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে বিক্রির উদ্দেশ্যে পচা ইলিশ মাছ সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পরিচালিত অভিযানে মো. নজরুল ইসলাম নামের ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানটি পরিচালনা করেন। তিনি জানান, বিক্রির জন্য পচা ইলিশ মাছ সংরক্ষণ করায় ব্যবসায়ী নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

অভিযান চলাকালে বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীকেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। তাঁদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক দামে মাছ বিক্রি এবং পচা মাছ বিক্রি থেকে বিরত থাকতে বলা হয়। পাশাপাশি ক্রেতাদের ওজনে কম না দেওয়ার নির্দেশনাও দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন  প্রতিপক্ষ কোচের ঘাড় ধরে মেসি ও সুয়ারেজের জরিমানা, তবুও দুজনের দুর্দান্ত পারফরম্যান্সে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোতে মায়ামি