ঢাকা ১২:১৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬

ফ্রান্সে বিক্ষোভে লাখো মানুষ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের প্রতিবাদে ফ্রান্সজুড়ে নতুন করে বড় ধরনের বিক্ষোভ করেছেন লাখো মানুষ। শনিবার (৩১ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ অংশ নেন। তবে শিক্ষার্থী ও যুব সংগঠনগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৫ লাখ।

ফরাসি দৈনিক লে মোঁদ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত শুধু রাজধানী প্যারিসেই বিক্ষোভে অংশ নেন প্রায় ৭০ হাজার মানুষ। অন্যদিকে শিক্ষার্থী ও যুব সংগঠনগুলোর দাবি, প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ২ লাখ।

বিক্ষোভের কারণে দেশটির গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটে। প্যারিসের গণপরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএটিপি তাদের ওয়েবসাইটে জানায়, শনিবার শহরের ৪০টির বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল।

আরও পড়ুন  ৪৮ ঘণ্টার আলটিমেটাম, না হলে পলিটেকনিক শিক্ষার্থীদের লংমার্চ কর্মসূচি

অধিকাংশ এলাকায় বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও কয়েকটি শহরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার সময় উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

লে মোঁদের প্রতিবেদনে বলা হয়, প্যারিসে অনুমোদিত বিক্ষোভের শেষ গন্তব্য পোর্ত দ্য শারঁতনের কাছে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

গত ১৭ অক্টোবরের পর ফ্রান্সে এটি তৃতীয় দফার বড় বিক্ষোভ। কর্মসূচি ঘিরে দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েন করা হয়।

বিক্ষোভের বিস্তার এবং গণপরিবহন ব্যবস্থায় বিঘ্নের মধ্য দিয়ে শনিবারের কর্মসূচি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সে বিক্ষোভে লাখো মানুষ

আপডেট সময় ০৯:৫৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের প্রতিবাদে ফ্রান্সজুড়ে নতুন করে বড় ধরনের বিক্ষোভ করেছেন লাখো মানুষ। শনিবার (৩১ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ অংশ নেন। তবে শিক্ষার্থী ও যুব সংগঠনগুলোর দাবি, বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় ৫ লাখ।

ফরাসি দৈনিক লে মোঁদ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত শুধু রাজধানী প্যারিসেই বিক্ষোভে অংশ নেন প্রায় ৭০ হাজার মানুষ। অন্যদিকে শিক্ষার্থী ও যুব সংগঠনগুলোর দাবি, প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ২ লাখ।

বিক্ষোভের কারণে দেশটির গণপরিবহন ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটে। প্যারিসের গণপরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএটিপি তাদের ওয়েবসাইটে জানায়, শনিবার শহরের ৪০টির বেশি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল।

আরও পড়ুন  প্রকৌশল খাতে বৈষম্য দূরীকরণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ