শিরোনাম :
রাজধানী সায়েন্সল্যাবে ককটেল বিস্ফোরণ
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৩:০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / 24
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব।
তিনি জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে তারা সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।












