ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ব্যাটারিচালিত রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 21

ছবি : সংগৃহীত

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন বিধিমালা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ নামে নতুন নিয়ম কার্যকর হবে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত রিকশার ক্ষেত্রে এ বিধিমালা প্রযোজ্য হবে।

বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী বহনে সক্ষম অটোরিকশার এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এর বার্ষিক নবায়ন ফি দিতে হবে ৪ হাজার টাকা। অন্যদিকে, চার যাত্রী বহন করতে পারে এমন অটোরিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ই-রিকশার ফিটনেস সনদ নেওয়ার ফি ১০ হাজার টাকা।

আরও পড়ুন  ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নতুন নিয়মে নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য কিউআর কোডসংবলিত স্বতন্ত্র নিবন্ধন নম্বর ও নম্বরপ্লেট দেওয়া হবে। নম্বরপ্লেটে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের নাম, অঞ্চলের কোড এবং গাড়ির নম্বর নির্ধারিত রঙের পটভূমিতে সাদা অক্ষরে লিখতে হবে।

বিধিমালায় ই-রিকশার নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একটি ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয়েছে ১২ বছর।
মালিকানার ক্ষেত্রেও নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া হয়েছে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো নিষিদ্ধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ব্যাটারিচালিত রিকশা চলাচলে নতুন বিধিমালা জারি

আপডেট সময় ০৩:১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন বিধিমালা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ নামে নতুন নিয়ম কার্যকর হবে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত রিকশার ক্ষেত্রে এ বিধিমালা প্রযোজ্য হবে।

বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী বহনে সক্ষম অটোরিকশার এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এর বার্ষিক নবায়ন ফি দিতে হবে ৪ হাজার টাকা। অন্যদিকে, চার যাত্রী বহন করতে পারে এমন অটোরিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ই-রিকশার ফিটনেস সনদ নেওয়ার ফি ১০ হাজার টাকা।

আরও পড়ুন  ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ