ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট কাজ করছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে নারিকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ৩২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও তিনটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে আটটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন  কুমিল্লায় বাসস্ট্যান্ডে ৩টি এসি বাসে রহস্যময় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আপডেট সময় ০২:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আটটি ইউনিট কাজ করছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটে নারিকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ৩২ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথমে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও তিনটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে আটটি ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন  রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন-ধোঁয়া