ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মেট্রোরেলে একদিনে যাত্রীর রেকর্ড, একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 255

ছবি সংগৃহীত

ঢাকার মেট্রোরেল একদিনে যাত্রী পরিবহনের নতুন রেকর্ড গড়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) অভূতপূর্ব সাড়া পেয়ে মেট্রোরেলে ভ্রমণ করেছেন ৪ লাখ ৩ হাজার ১৬৪ জন যাত্রী, যা এ পর্যন্ত সর্বোচ্চ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ এই ঐতিহাসিক অর্জনের জন্য যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও সেবা মান উন্নত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন  রেকর্ড ভেঙে স্বর্ণের দাম আড়াই লাখের পথে: ভরিতে বাড়ল ৩২৬৬ টাকা

ডিএমটিসিএল জানায়, রাজধানীর ব্যস্ত সড়কে যানজট কমানো এবং জনসাধারণের দ্রুত ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই মেট্রোরেলের মূল লক্ষ্য। প্রতিদিনই যাত্রী সংখ্যা বাড়ছে, যা এই আধুনিক পরিবহন ব্যবস্থার প্রতি নগরবাসীর আস্থার প্রতিফলন।

বিজ্ঞপ্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং সিনিয়র সচিব মো. এহছানুল হকের দিকনির্দেশনা ও পরামর্শের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবার মান আরও উন্নত করতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতে যাত্রীদের আরও ভালো সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে। রাজধানীর পরিবহন ব্যবস্থায় মেট্রোরেলের এ সাফল্য ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

মেট্রোরেলে একদিনে যাত্রীর রেকর্ড, একদিনে ৪ লাখের বেশি যাত্রী পরিবহন

আপডেট সময় ১০:২৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫