ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

সড়কে মানুষের জীবনের গ্যারান্টি চাই : চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 358

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে নিসচা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. আবুল কালাম বাবলা।

আরও পড়ুন  গাজায় যুদ্ধবিরতি আলোচনায় ইতিবাচক সাড়া হামাসের, চায় স্থায়ী সমাধানে গ্যারান্টি

প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, “আমরা সড়কে মানুষের জীবনের গ্যারান্টি চাই। দুর্ঘটনা রোধে আমাদের সচেতন হতে হবে। গাড়িতে ওঠার আগে চালকের লাইসেন্স ও গাড়ির ফিটনেস যাচাই করা জরুরি। নিরাপদ সড়কের জন্য আমাদের আইন মেনে চলতে হবে। তাহলেই আমরা সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, নিসচা কেন্দ্রীয় কমিটির মহাসচিব এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাতক্ষীরা শাখার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান প্রমুখ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক নিয়ম মানা, সচেতনতা বৃদ্ধি ও যথাযথ আইন প্রয়োগ জরুরি। নিরাপদ সড়কের জন্য সরকার, পরিবহন মালিক, চালক ও পথচারী সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা সাতক্ষীরা শাখার সহ-সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড় ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান লিটু।

নিউজটি শেয়ার করুন

সড়কে মানুষের জীবনের গ্যারান্টি চাই : চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

আপডেট সময় ১১:৪৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা রোধে করণীয় শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার তুফান কনভেনশন সেন্টারে নিসচা সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. আবুল কালাম বাবলা।

আরও পড়ুন  চিত্রনায়ক জাভেদ আর নেই