ঢাকা ০২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সরকার পতনের স্বপ্ন দেখে লাভ নেই: শরীফুল আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / 37

ছবি সংগৃহীত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ভয় দেখিয়ে বা ধাক্কা দিয়ে সরকার পতনের স্বপ্ন দেখে লাভ নেই। তাঁর দাবি, এক দল ডিসেম্বরে ধাক্কা দিয়ে সরকার ফেলে দেওয়ার কথা বলছে, অন্যদিকে বিদেশে অবস্থানরত এক নেত্রী একই সময়ে দেশে ফেরার কথা বলছেন—এই দুই বক্তব্যের মধ্যে যোগসূত্র রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শরীফুল আলম।

সারা দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নরসিংদী রেলস্টেশন এলাকায় ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, একদিকে তেলের সংকটের কথা বলা হচ্ছে, অন্যদিকে কয়েকশ গাড়ি নিয়ে রোড মার্চ করা হচ্ছে। তাঁর প্রশ্ন, তখন তেলের সংকট থাকে না কেন।

সরকারকে ধাক্কা দিয়ে ক্ষমতাচ্যুত করার বক্তব্যের প্রসঙ্গ তুলে শরীফুল আলম বলেন, জাতীয়তাবাদী দল জনগণের কল্যাণ, সুখ-শান্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক উন্নয়নে কাজ করছে।

তিনি বলেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী পাঁচ বছর পরও তাঁরা জনগণের মুখোমুখি হবেন এবং নিজেদের কাজের হিসাব দেবেন। ভালো কাজ করতে পারলে জনগণ তাঁদের সমর্থন করবে বলেও মন্তব্য করেন তিনি।

সরকার পতনের হুমকির বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ভয় দেখিয়ে কিংবা ধাক্কা দিয়ে সরকারের পতন ঘটানোর স্বপ্ন যারা দেখছেন, তাদের সতর্ক করে দিতে চান। তিনি বলেন, তাঁরা রাজপথে আছেন এবং রাজপথেই থাকবেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নরসিংদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

সরকার পতনের স্বপ্ন দেখে লাভ নেই: শরীফুল আলম

আপডেট সময় ১২:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬