ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

শিক্ষক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 384

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬ হাজার ৫৩১ জনের নিয়োগের দাবিতে উত্তাল শাহবাগ। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে শিক্ষকরা শাহবাগ মোড় অবরোধ করলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দফায় দফায় লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেও আন্দোলন দমানো সম্ভব হয়নি। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশের টিয়ারশেল নিক্ষেপেও টলেনি আন্দোলনরত শিক্ষকরা।

আরও পড়ুন  শিক্ষক নিবন্ধন: অনুপস্থিত প্রার্থীদের জন্য ফের মৌখিক পরীক্ষার সুযোগ আজ

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ প্রথমে আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করলেও তারা অনড় থাকেন। বেলা দুইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ শুরু করলে শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। বেশ কয়েকজনকে আটক করেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ। বিশেষ করে নারী শিক্ষকদের একটি বড় অংশ এখনও শাহবাগ মোড়েই অবস্থান করছেন।

আন্দোলনরতদের স্লোগানে বারবার উঠে আসে ‘আমরা ন্যায্যতা চাই, আমরা বিচার চাই’, ‘পুলিশি হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি আদায় না হলে রাজপথ ছাড়বো না’ ইত্যাদি প্রতিবাদী কণ্ঠস্বর।

সরেজমিনে দেখা যায়, টিয়ারশেলের ধোঁয়া উপেক্ষা করেই আন্দোলনকারীরা রাস্তায় বসে আছেন। পুলিশের লাঠিচার্জেও পিছু হটতে নারাজ তারা। শিক্ষকরা বলছেন, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শিক্ষক আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ

আপডেট সময় ০৫:৫৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫