ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

আফ্রিকার কয়েকটি দেশে ‘যৌনাঙ্গ চুরি’র গুজবকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ছয়টি দেশে এ ধরনের অভিযোগে ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

বিবিসির অনুসন্ধানে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন দাবিকে কেন্দ্র করে নিরীহ মানুষকে যৌনাঙ্গ চুরি বা জাদুবিদ্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহ করা হয়। পরে অনেককে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে।

আরও পড়ুন  শিশুদের কান্নায় ভারী ক্রিভি রিহ, রুশ ক্ষেপণাস্ত্রে নিহত ১৮

মোজাম্বিকে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, ছয় সপ্তাহে এমন সহিংসতায় ৫৫ জন নিহত হয়েছেন। কেনিয়া ও মালাউইয়েও একই ধরনের গুজবকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা ঘটেছে।

গুজবের প্রভাবে তানজানিয়া, জাম্বিয়া, মোজাম্বিক, মালাউই ও কেনিয়াসহ কয়েকটি দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও পোস্ট পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের কুসংস্কার ও ভয়কে সামাজিক যোগাযোগমাধ্যম আরও দ্রুত ছড়িয়ে দিচ্ছে। চিকিৎসাবিজ্ঞানেও অপরিচিত ব্যক্তির স্পর্শে কারও যৌনাঙ্গ চুরি বা অদৃশ্য হয়ে যাওয়ার কোনো প্রমাণ নেই।

মোজাম্বিকের প্রেসিডেন্ট ড্যানিয়েল চাপো এসব গুজবকে মিথ্যা আখ্যা দিয়ে সহিংসতার নিন্দা জানিয়েছেন। কেনিয়ার কর্মকর্তারাও সতর্ক করে বলেছেন, এ ধরনের ভুল তথ্য সরাসরি প্রাণহানির কারণ হতে পারে।

সূত্র: বিবিসি বাংলা

নিউজটি শেয়ার করুন

‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত

আপডেট সময় ০৩:৫৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

আফ্রিকার কয়েকটি দেশে ‘যৌনাঙ্গ চুরি’র গুজবকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ছয়টি দেশে এ ধরনের অভিযোগে ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

বিবিসির অনুসন্ধানে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন দাবিকে কেন্দ্র করে নিরীহ মানুষকে যৌনাঙ্গ চুরি বা জাদুবিদ্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহ করা হয়। পরে অনেককে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে।

আরও পড়ুন  হবিগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে নিহত ২, আহত শতাধিক, ১৪৪ ধারা জারি