ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / 49

ছবি সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে টাইগাররা। বুধবার, ১৫ জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

টস জয়ের পর বাংলাদেশ অধিনায়ক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করে জিম্বাবুয়ের ব্যাটাররা।

এর আগে সফরের একমাত্র টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ইনিংস ও ৮৫ রানে পরাজিত হয় বাংলাদেশ।

আরও পড়ুন  টিকার অভাবে বিপন্ন শিশু: ১৬% এখনও বঞ্চিত

পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৪১ রানে অলআউট করেও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। ১১৬ রানে গুটিয়ে গিয়ে ২৫ রানের হার দেখতে হয় টাইগারদের।

দ্বিতীয় ওয়ানডেতে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ১৩ রানে হেরে সিরিজ খোয়ায় বাংলাদেশ।

তবে হোয়াইটওয়াশ এড়াতে শেষ ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। জিম্বাবুয়েকে ১৯৯ রানে অলআউট করে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর সমালোচনার মুখে থাকা বাংলাদেশ দল এখন টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। তিন ম্যাচের এই সিরিজের প্রথম লড়াইয়ে টস জিতে শুরুটা করেছে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

আপডেট সময় ০৫:৪৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

জিম্বাবুয়ে সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে টাইগাররা। বুধবার, ১৫ জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

টস জয়ের পর বাংলাদেশ অধিনায়ক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের চেষ্টা করে জিম্বাবুয়ের ব্যাটাররা।

এর আগে সফরের একমাত্র টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ইনিংস ও ৮৫ রানে পরাজিত হয় বাংলাদেশ।

আরও পড়ুন  ঐকমত্য কমিশনের সঙ্গে আজ বৈঠক বসছে জামায়াত