ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
শিরোনাম :
সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ গেল বিক্রেতার বৈষম্যহীন সমাজ গঠনে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার আহ্বান স্পিকারের মুজিববর্ষ উদযাপনে ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা, সংসদে অর্থমন্ত্রীর তথ্য রাজধানীতে জলাবদ্ধতা ও যানজট, অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পুলিশের পরামর্শ সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ইরানে নতুন মার্কিন অভিযান, ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি নরওয়ে ম্যাচের বিতর্কিত গোল নিয়ে মুখ খুলল ফিফা ৭২ বছরের বিশ্বকাপ রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল আর্জেন্টিনা হরমুজ উত্তেজনার মধ্যেই ইরানে তৃতীয় দফায় মার্কিন হামলা

৭২ বছরের বিশ্বকাপ রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ৭২ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ডও নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপে টানা ১২ ম্যাচে অন্তত দুই গোল করার নতুন রেকর্ড গড়েছে লিওনেল স্কালোনির দল।

রোববার (১২ জুলাই) কানসাস সিটিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে জয় পাওয়ার মধ্য দিয়ে ১৯৩০ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত উরুগুয়ের দখলে থাকা টানা ১১ ম্যাচে দুই বা তার বেশি গোল করার রেকর্ড ভেঙে দেয় আর্জেন্টিনা।

আরও পড়ুন  আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাকে মিশর বিদায়, কোয়ার্টার ফাইনালে মেসির দল

২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে শুরু হয় আর্জেন্টিনার এই ধারাবাহিকতা। এরপর একই আসরে পোল্যান্ডকে ২-০, অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় তারা।

পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করে টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারানোর পর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ৩-৩ সমতা থাকলেও টাইব্রেকারে শিরোপা জিতে নেয় দলটি।

চলমান বিশ্বকাপেও গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে ৩ গোল, অস্ট্রিয়ার বিপক্ষে ২ গোল এবং জর্ডান, কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে টানা ৩টি করে গোল করে তারা। সর্বশেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের জালেও তিনবার বল পাঠিয়ে নতুন রেকর্ড গড়ে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপে সর্বশেষ কোনো ম্যাচে দুই গোলের কম করেছিল আর্জেন্টিনা ২০২২ সালের আসরে সৌদি আরবের বিপক্ষে, যেখানে তারা ২-১ গোলে পরাজিত হয়েছিল। সেই ম্যাচের পর থেকেই টানা অন্তত দুই গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

নিউজটি শেয়ার করুন

৭২ বছরের বিশ্বকাপ রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল আর্জেন্টিনা

আপডেট সময় ১১:৫৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি ৭২ বছর ধরে অক্ষত থাকা একটি রেকর্ডও নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপে টানা ১২ ম্যাচে অন্তত দুই গোল করার নতুন রেকর্ড গড়েছে লিওনেল স্কালোনির দল।

রোববার (১২ জুলাই) কানসাস সিটিতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে জয় পাওয়ার মধ্য দিয়ে ১৯৩০ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত উরুগুয়ের দখলে থাকা টানা ১১ ম্যাচে দুই বা তার বেশি গোল করার রেকর্ড ভেঙে দেয় আর্জেন্টিনা।

আরও পড়ুন  কেপ ভার্দেকে ভেঙে রোমাঞ্চকর জয়ে শেষ ষোলোয় মেসির আর্জেন্টিনা