ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৫, আহত ৪ শিশুসহ ১৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 455

ইউক্রেনে রুশ বাহিনীর চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন আবাসিক ভবন ও জ্বালানি অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোররাতে মস্কো ইউক্রেনজুড়ে ১২৩টি ড্রোন ও ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। এ হামলায় অন্তত ১৮টি আবাসিক ভবন, একটি স্কুল এবং একাধিক জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন  ঝিনাইদহের শৈলকুপায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষ, আহত ১৪

ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরের পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে হামলায় চার শিশুসহ ১৬ জন আহত হয়েছেন। কিন্ডারগার্টেন ও অন্যান্য স্থাপনাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের জ্বালানি অবকাঠামো। পাশাপাশি, তারা একদিনে ১০৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে। অন্যদিকে, ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়ার ছোড়া অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

এ হামলার তীব্র নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আগ্রাসনের বিরুদ্ধে আরও আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, তিনি জানিয়েছেন যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এ বছর ইউক্রেনে নির্বাচন আয়োজন সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৫, আহত ৪ শিশুসহ ১৬

আপডেট সময় ০২:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

ইউক্রেনে রুশ বাহিনীর চালানো ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির বিভিন্ন আবাসিক ভবন ও জ্বালানি অবকাঠামোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোররাতে মস্কো ইউক্রেনজুড়ে ১২৩টি ড্রোন ও ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। এ হামলায় অন্তত ১৮টি আবাসিক ভবন, একটি স্কুল এবং একাধিক জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন  নবাবগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের প্রচারে হামলা, জামায়াত কর্মী গুরুতর আহত