ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
র‌্যাব এর নতুন নাম এসআরবি প্রস্তাব হাইকোর্টের জামিন পেলেন মমতাজ বেগম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অর্থের বিনিময়ে মধ্যপ্রাচ্যের ‘অভিভাবক’ হতে চান ট্রাম্প দিল্লিতে উপদেষ্টাকে আটকে দেওয়া অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী ‘দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না’: স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে সর্বদা নিখুঁত ও নিরপেক্ষ থাকতে হবে: তথ্যমন্ত্রী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক শর্তসাপেক্ষে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকের প্রবেশে নিষেধাজ্ঞা চায় সরকার

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। শুক্রবার প্রকাশিত ফলাফলে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে জানা গেছে।

শনিবার, ১৩ জুন সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক স্টোরিতে এ তথ্য নিশ্চিত করেন জাইমা রহমান। সেখানে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি ব্যক্তিগত অর্জন হিসেবে উল্লেখ করেন।
ফেসবুক স্টোরিতে জাইমা রহমান লেখেন, তিনি বাংলাদেশে আইন পেশায় যুক্ত হওয়ার লক্ষ্যে বার কাউন্সিলের প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং সৃষ্টিকর্তার কৃপায় সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় তিনি বিএএফ শাহীন কলেজ কেন্দ্র থেকে অংশগ্রহণ করেন।

শুক্রবার, ১২ জুন সকালে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন রাতে বাংলাদেশ বার কাউন্সিল তাদের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফল অনুযায়ী, মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী প্রথম ধাপের এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বার কাউন্সিল সূত্রে জানা যায়, চলতি বছরের পরীক্ষায় আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী। তাদের মধ্য থেকে উত্তীর্ণরা পরবর্তী ধাপের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিনটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে এমসিকিউ, এরপর লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করতে পারলেই একজন প্রার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সুযোগ পান।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

আপডেট সময় ১০:১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬