ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

ঘনিষ্ঠ দৃশ্যের গুঞ্জন উড়িয়ে মেজাজ হারালেন কিয়ারা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 228

ছবি সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা টেল ফর গ্রোন আপস’ নিয়ে জোর চর্চা চলছে। তবে এবার মুক্তির তারিখের বদলে ছবির ঘনিষ্ঠ দৃশ্য ও কিয়ারা আডবাণীকে নিয়ে একটি নতুন বিতর্ক শিরোনামে উঠে এসেছে।

সম্প্রতি বলিউড পাড়ায় গুঞ্জন ওঠে যে, সিনেমার মূল নারী চরিত্রে অভিনয় করা কিয়ারা আডবাণী নাকি নির্মাতাদের কাছে তার অভিনীত কিছু ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই রটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  ভোট বন্ধ হওয়ার ‘গুজবে’ কান না দেওয়ার আহ্বান ঢাবি প্রশাসনের

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন খবরের একটি স্ক্রিনশট নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন কিয়ারা। সেই স্ক্রিনশটের ওপর বড় বড় অক্ষরে তিনি লিখেছেন, ‘অ্যাবসোলিউট ননসেন্স।’ এই ধরনের দাবিকে পুরোপুরি ভিত্তিহীন ও ‘বাজে কথা’ বলে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

চলতি বছরের শুরুতে ‘টক্সিক’-এর টিজার এবং কিছু স্থিরচিত্র সামনে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়। টিজারে যশের মারকুটে মেজাজের পাশাপাশি এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন। অনেকের প্রশ্ন ছিল— ছবিতে নারীর ভূমিকা কি কেবল শারীরিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ? এমনকি সিনেমার পরিচালক একজন নারী হওয়ার পরেও এমন খোলামেলা দৃশ্য কেন রাখা হলো, তা নিয়েও সমালোচনা শুরু হয়।

যদিও বিতর্কের মুখেও সিনেমার পাশে দাঁড়িয়েছেন অনেক চলচ্চিত্র-সংশ্লিষ্টরা। জনপ্রিয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এক বক্তব্যে জানিয়েছেন, টিজার দেখে তার ধারণা এটি ভারতীয় সিনেমার ইতিহাসে একটি বড় মাইলফলক হতে যাচ্ছে।

টিজারে কিয়ারাকে সেভাবে দেখা না গেলেও, যশের কোলে কিয়ারার বসে থাকার একটি স্থিরচিত্র ছড়িয়ে পড়ায় ছবিতে তার সাহসী দৃশ্যে অভিনয় করার সম্ভাবনা জোরালো হয়েছিল। তবে দৃশ্য বাদ দেওয়ার গুঞ্জন নায়িকা নিজেই উড়িয়ে দেওয়ায় আপাতত সেই বিতর্কে কিছুটা জল পড়েছে।

নিউজটি শেয়ার করুন

ঘনিষ্ঠ দৃশ্যের গুঞ্জন উড়িয়ে মেজাজ হারালেন কিয়ারা

আপডেট সময় ১২:২৭:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা টেল ফর গ্রোন আপস’ নিয়ে জোর চর্চা চলছে। তবে এবার মুক্তির তারিখের বদলে ছবির ঘনিষ্ঠ দৃশ্য ও কিয়ারা আডবাণীকে নিয়ে একটি নতুন বিতর্ক শিরোনামে উঠে এসেছে।

সম্প্রতি বলিউড পাড়ায় গুঞ্জন ওঠে যে, সিনেমার মূল নারী চরিত্রে অভিনয় করা কিয়ারা আডবাণী নাকি নির্মাতাদের কাছে তার অভিনীত কিছু ঘনিষ্ঠ দৃশ্য বাদ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই রটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন  লালনগীতির অন্যতম বাহক ফরিদা পারভীনের মৃত্যুর গুজব