ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

স্যামসাংয়ের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / 82

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপের বাজারে ব্যাপক চাহিদার ওপর ভর করে প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের বাজারমূল্য ছাড়িয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। বুধবার সকালে লেনদেন শুরুর পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পায়, যা এই মাইলফলক অর্জনে সহায়তা করে।

বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সঙ্গে তাল মেলাতে উচ্চ প্রযুক্তির চিপের দিকে ঝুঁকছে। এই চিপ সরবরাহের দৌড়ে স্যামসাং এবং তাদের দেশীয় প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এসকে হাইনিক্স অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে।

আরও পড়ুন  বিশ্ববাজারে স্বর্ণের দাম এক মাসের মধ্যে সর্বনিম্ন, দেশের বাজারেও কমলো মূল্য

ব্লুমবার্গ নিউজের প্রতিবেদন অনুযায়ী, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ের (টিএসএমসি) পর দ্বিতীয় এশীয় কোম্পানি হিসেবে ১ ট্রিলিয়ন ডলার বাজারমূলধনের মাইলফলক স্পর্শ করল স্যামসাং। গত এক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার দক্ষিণ কোরিয়ার প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে, যার ফলে এই সময়ে স্যামসাংয়ের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩০০ শতাংশ।

গত সপ্তাহে স্যামসাং তাদের প্রথম প্রান্তিকের যে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তা ছিল অভাবনীয়। প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৭৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে রেকর্ড ৫৭ দশমিক ২ ট্রিলিয়ন ওনে (৩৯ দশমিক ৩ বিলিয়ন ডলার) পৌঁছেছে।

এই সাফল্যের পেছনে এআই প্রযুক্তির উদ্ভাবন এবং বাজারের চাহিদাকে গুরুত্ব দেওয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছে স্যামসাং। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বজুড়ে এআই অবকাঠামো তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও মেমোরি চিপের এই উচ্চ চাহিদা অব্যাহত থাকবে।

স্যামসাংয়ের পাশাপাশি এআই চিপ নির্মাতা আরেক প্রতিষ্ঠান এসকে হাইনিক্সের শেয়ারের দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ। এর প্রভাবে দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ারবাজার সূচক ‘কোসপি’ লেনদেনের শুরুতেই ৫ শতাংশের বেশি বৃদ্ধি পায় এবং প্রথমবারের মতো ৭ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করে এক নতুন উচ্চতায় পৌঁছায়।

নিউজটি শেয়ার করুন

স্যামসাংয়ের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

আপডেট সময় ১১:৪২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬