ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

রেলওয়ের কর্মবিরতি প্রত্যাহার: স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 248

ছবি: সংগৃহীত

টানা একদিন বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে দেশের ট্রেন চলাচল। বুধবার (২৯ জানুয়ারি) ভোর থেকে রাজধানীর কমলাপুরসহ দেশের বিভিন্ন রেলস্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে।

কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, ভোর থেকে আন্তঃনগর বলাকা, ধূমকেতু, সোনারবাংলাসহ কয়েকটি ট্রেন এবং জয়দেবপুর কমিউটার ট্রেন চলাচল শুরু করেছে।

আরও পড়ুন  রেলওয়ে পূর্বাঞ্চলে ভয়াবহ ইঞ্জিন সংকট, ট্রেন চলাচলে বিশৃঙ্খলা

রাজশাহীতেও ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। সকাল থেকেই খুলনার উদ্দেশ্যে সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী স্টেশন ছেড়ে গেছে। যদিও বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ছেড়েছে। ট্রেন বন্ধ থাকায় অনেক যাত্রী রাত কাটিয়েছিলেন স্টেশনে। তারা জানান, অবশেষে ট্রেন চলতে শুরু করায় স্বস্তি পেয়েছেন।

এদিকে, রাজশাহী রেলস্টেশনে মঙ্গলবারের হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল হোতা সুমন আহম্মেদকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জিআরপি থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান জানান, কর্তৃপক্ষ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। তিনি যাত্রী দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

রেলওয়ের কর্মবিরতি প্রত্যাহার: স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল

আপডেট সময় ১০:৪০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫