ঢাকা ১০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

উত্তরপ্রদেশে লাড্ডু উৎসবে মঞ্চ ভেঙে ৬ জনের প্রাণহানি, আহত অর্ধশতাধিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 440

ভারতের উত্তরপ্রদেশে জৈন সম্প্রদায়ের বার্ষিক ‘লাড্ডু মহা-উৎসব’ পরিণত হলো মর্মান্তিক দুর্ঘটনায়। মঙ্গলবার বাগপত জেলার বারাউত এলাকায় লাড্ডু বিতরণের সময় ৬৫ ফুট উঁচু কাঠের মঞ্চ ধসে পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আদিনাথ মন্দির চত্বরে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি অস্থায়ী মঞ্চে লাড্ডু বিতরণের সময় অতিরিক্ত ভিড়ের চাপে মঞ্চটি হঠাৎ ভেঙে পড়ে। এতে মঞ্চের নিচে চাপা পড়েন বহু মানুষ। দুর্ঘটনার সময় হুড়োহুড়ি ও পদদলনের ঘটনায় আহতদের মধ্যে অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন।

আরও পড়ুন  মিয়ানমারে জান্তার তাণ্ডব: বিমান হামলায় ১৫ জনের প্রাণহানি

স্থানীয় সূত্রে জানা যায়, ‘আদিনাথ নির্বাণ লাড্ডু’ উপলক্ষে প্রতিবছর এই উৎসব আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জৈন সম্প্রদায়ের ভক্তরা এতে অংশ নেন। মঙ্গলবারও ভক্তদের ঢল নেমেছিল মন্দির চত্বরে।

বাগপতের পুলিশ প্রধান অর্পিত বিজয়ভাগারজিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

উত্তরপ্রদেশে লাড্ডু উৎসবে মঞ্চ ভেঙে ৬ জনের প্রাণহানি, আহত অর্ধশতাধিক

আপডেট সময় ০৩:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

ভারতের উত্তরপ্রদেশে জৈন সম্প্রদায়ের বার্ষিক ‘লাড্ডু মহা-উৎসব’ পরিণত হলো মর্মান্তিক দুর্ঘটনায়। মঙ্গলবার বাগপত জেলার বারাউত এলাকায় লাড্ডু বিতরণের সময় ৬৫ ফুট উঁচু কাঠের মঞ্চ ধসে পড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় আদিনাথ মন্দির চত্বরে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি অস্থায়ী মঞ্চে লাড্ডু বিতরণের সময় অতিরিক্ত ভিড়ের চাপে মঞ্চটি হঠাৎ ভেঙে পড়ে। এতে মঞ্চের নিচে চাপা পড়েন বহু মানুষ। দুর্ঘটনার সময় হুড়োহুড়ি ও পদদলনের ঘটনায় আহতদের মধ্যে অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন।

আরও পড়ুন  পাহাড়ের চূড়ায় আছড়ে পড়ল রাশিয়ার এএন-২৬ বিমান, প্রাণহানি ২৯