ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের আধিপত্যের লড়াই: কুপিয়ে হত্যা করা হলো ‘এলেক্স ইমনকে’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 234

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ইমন ওরফে এলেক্স ইমন নামের এক যুবক নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ইমন রায়েরবাজার এলাকার কুখ্যাত কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ছিল এবং তার বিরুদ্ধে হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন  জাতিসংঘের মানবাধিকার কমিশনারঃ বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ড পরিকল্পিত, দায়ীদের অবশ্যই বিচার হবে

রোববার বিকেলে বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধ এলাকায় এলেক্স ইমন গ্রুপ এবং আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ইমন পড়ে গেলে প্রতিপক্ষের সদস্যরা তাকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে।

নৃশংস এই হামলায় ইমনের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন অংশে অসংখ্য জখম হয়। গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সাইফ, তুহিন ও রাব্বি কাজী নামের তিনজনকে আটক করেছে। তাদের কাছ থেকে তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের আধিপত্যের লড়াই: কুপিয়ে হত্যা করা হলো ‘এলেক্স ইমনকে’

আপডেট সময় ১২:৫২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে ইমন ওরফে এলেক্স ইমন নামের এক যুবক নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত ইমন রায়েরবাজার এলাকার কুখ্যাত কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ছিল এবং তার বিরুদ্ধে হত্যা ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন  মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪০ জন