ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রামের মাছ ধরতে গিয়ে খুন দরজি, তদন্তে নেমেছে পুলিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • / 87

ছবিসংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মাছ ধরতে গিয়ে নুরুল আজিম প্রকাশ আজম (৪৫) নামে এক দরজিকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখল খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আজিম ওই এলাকার মৃত ইসলামের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে যান নুরুল আজিম। এ সময় সেখানে দুই ব্যক্তির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রামে সাড়ে তিন হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রত্যক্ষদর্শীদের দাবি, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলেও তারা জানিয়েছেন।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামের মাছ ধরতে গিয়ে খুন দরজি, তদন্তে নেমেছে পুলিশ

আপডেট সময় ০৫:৫৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মাছ ধরতে গিয়ে নুরুল আজিম প্রকাশ আজম (৪৫) নামে এক দরজিকে হত্যা করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার মেখল ইউনিয়নের পশ্চিম মেখল খলিফাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আজিম ওই এলাকার মৃত ইসলামের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে যান নুরুল আজিম। এ সময় সেখানে দুই ব্যক্তির সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটে স্বস্তি, মিলছে ১০টি নতুন বাস