ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 127

ছবি: সংগৃহীত

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ নিয়ে গ্রাহকদের দীর্ঘদিনের অসন্তোষের অবসান হতে যাচ্ছে। জনস্বার্থ বিবেচনা করে এই চার্জ সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, খুব দ্রুতই এই প্রক্রিয়া কার্যকর করা হবে।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করা। প্রিপেইড মিটারে বাড়তি মাসিক চার্জ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ ছিল, মন্ত্রণালয় তা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেছে। সেই প্রেক্ষাপটেই মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন  সংলাপে আলী রীয়াজ: সরকার কিংবা ঐকমত্য কমিশনের কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই

বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে মিটার ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে সৃষ্ট আর্থিক বোঝা সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের ওপর থেকে বাড়তি খরচের চাপ কমাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের প্রতি মাসে রিচার্জ করার সময় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে গুনতে হয়। বছরের পর বছর ধরে এই টাকা কেটে নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠন থেকে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছিল। অনেক গ্রাহকের অভিযোগ ছিল, মিটারের প্রকৃত মূল্য অনেক আগেই উঠে আসার পরও কেন নিয়মিত এই টাকা কাটা হচ্ছে।

মন্ত্রণালয়ের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সাধারণ গ্রাহকরা। তবে এটি কবে নাগাদ পুরোপুরি কার্যকর হবে, সেদিকেই এখন সবার নজর। সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে দ্রুতই গ্রাহকরা এই সুবিধার সুফল ভোগ করতে পারবেন। এর ফলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা হলেও সাশ্রয় হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

আপডেট সময় ০৯:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ নিয়ে গ্রাহকদের দীর্ঘদিনের অসন্তোষের অবসান হতে যাচ্ছে। জনস্বার্থ বিবেচনা করে এই চার্জ সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, খুব দ্রুতই এই প্রক্রিয়া কার্যকর করা হবে।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করা। প্রিপেইড মিটারে বাড়তি মাসিক চার্জ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে অসন্তোষ ছিল, মন্ত্রণালয় তা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেছে। সেই প্রেক্ষাপটেই মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন  দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতু নির্মাণের পরিকল্পনা সরকারের