ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • / 108

ছবি সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নগরজালফৈ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা মো. সাগর (২৮)।

নিহত সাগর উপজেলার বাগানবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ঢাকায় কাজ করতেন এবং ঈদের ছুটি উপলক্ষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

আরও পড়ুন  টাঙ্গাইলে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, সকালে সাগর ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা হন। তার মোটরসাইকেলটি নগরজালফৈ বাইপাস এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ভারী যান তাকে চাপা দেয়। এতে তার মাথা গুরুতরভাবে থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে যে যানবাহনটি দুর্ঘটনা ঘটিয়েছে, সেটি শনাক্ত করা সম্ভব হয়নি এবং তা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা সবাইকে সতর্কভাবে যান চলাচলের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০১:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নগরজালফৈ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা মো. সাগর (২৮)।

নিহত সাগর উপজেলার বাগানবাড়ি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ঢাকায় কাজ করতেন এবং ঈদের ছুটি উপলক্ষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।

আরও পড়ুন  টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ওসি-সার্জেন্টসহ আটজন আহত