০৭:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
‘বাংলাদেশের পাশে আছে পাকিস্তান, বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না দল: পাকিস্তান স্পিকার না থাকায় এমপিদের শপথ পড়াবেন কে, জেনে নিন বিশ্বে ৭২ শতাংশ মানুষ স্বৈরাচারী শাসনের অধীনে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো মামলার রায় আজ দ্বিতীয়বারের মতো বাবা হলেন জিয়াউল হক পলাশ ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ভূগর্ভস্থ নতুন ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করল ইরান সৌদি লিগের ভেতরের টানাপোড়েন, ম্যাচ বয়কট করলেন রোনালদো জামায়াত আমিরের এক্স ‘হ্যাকড’: গ্রেপ্তার নিয়ে পুলিশের ভেতরে দ্বিমত যুব বিশ্বকাপ সেমিফাইনালে আফগানিস্তানের বিদায়, ফয়সালের ঐতিহাসিক সেঞ্চুরি কীর্তি

ঢাকা বাণিজ্যমেলা: অভিযোগের ভিড়ে দর্শনার্থীদের ভোগান্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 71

ছবি সংগৃহীত

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৯তম আসরে নানা অসুবিধা ও অব্যবস্থাপনা নিয়ে দর্শনার্থীদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। শুরুর দিন থেকে টিকিট সমস্যা, নিম্নমানের খাবার এবং অনিয়মিত ব্যবস্থাপনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

মেলার ভেতরে দর্শনার্থীদের বসার জন্য কোনো সুবিধা রাখা হয়নি। ক্লান্ত হয়ে অনেকে বাধ্য হয়ে মেঝেতে বসে বিশ্রাম নিচ্ছেন। সিনিয়র সিটিজেন কর্নার, নারীদের বসার স্থান এবং গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত কক্ষ থাকার কথা থাকলেও এবার তা অনুপস্থিত। 

টিকিট ব্যবস্থাপনায়ও চরম বিশৃঙ্খলা দেখা গেছে। অনলাইনে টিকিট কাটতে সার্ভারের সমস্যা এবং কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে।

মেলার শেষ দিকে স্টল মালিকরা বিক্রি বাড়াতে আকর্ষণীয় ছাড়ের অফার দিচ্ছেন। বিশেষ করে শীতবস্ত্র, প্রসাধনী এবং ইলেকট্রনিকস স্টলে ভিড় সবচেয়ে বেশি। তবে দর্শনার্থীদের ভোগান্তি এখানেই শেষ নয়। এশিয়ান বাইপাস ও গাজীপুর বাইপাস সড়কে তীব্র যানজটের কারণে মেলায় পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। রাস্তা দখল করে অবৈধ পার্কিং এবং ফুটপাতের দোকানগুলো যানজট পরিস্থিতি আরও জটিল করে তুলছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ঢাকা বাণিজ্যমেলা: অভিযোগের ভিড়ে দর্শনার্থীদের ভোগান্তি

আপডেট সময় ১০:৫৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫