ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

রোনালদো বিদায় নিলেই সৌদি লিগ দর্শকশূন্য হয়ে পড়বে-ক্রুস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2613

ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগের সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি টনি ক্রুস। তার মতে, এই লিগের আজকের যে পরিচিতি, তার মূলে রয়েছেন রোনালদো। ফলে সিআরসেভেন যদি এই লিগ ত্যাগ করেন, তবে বৈশ্বিক ফুটবল অঙ্গনে সৌদি লিগের যে জোয়ার তৈরি হয়েছে, তা নিমিষেই থিতিয়ে যাবে।

রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত খেলেছেন টনি ক্রুস।

আরও পড়ুন  ইয়েমেনের হামলার জেরে উত্তর লোহিত সাগর থেকে সরে গেছে মার্কিন নৌবহর

সাক্ষাৎকারে ক্রুস দাবি করেন, সৌদি আরবের ফুটবলকে বৈশ্বিক মানচিত্রে তুলে ধরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার আগে লিগটির কোনো অস্তিত্বই ফুটবল বিশ্বের কাছে ছিল না। ক্রুসের মতে, যিনি লিগটিকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করলেন, তার প্রতি অসম্মানজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ক্রুস জানিয়ে দিয়েছেন, ‘রোনালদো যদি কালই বিদায় নেন, তবে এই লিগের দিকে আর কেউ ফিরেও তাকাবে না।’ ৪১ বছর বয়সেও আল-নাসরের ভরসা হয়ে থাকা এই তারকার সঙ্গে বর্তমানে ক্লাব কর্তৃপক্ষ ও সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (PIF) সম্পর্কের টানাপোড়েন চলছে। গুঞ্জন রয়েছে, ৪ কোটি ৩০ লাখ পাউন্ডের রিলিজ ক্লজ ব্যবহার করে যেকোনো সময় সৌদি অধ্যায় শেষ করতে পারেন সিআরসেভেন।

আল-নাসরের সাথে সাম্প্রতিক দূরত্বের কারণে রোনালদোর আবারও ইউরোপীয় ফুটবলে ফেরা কিংবা আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি জমানোর জোর সম্ভাবনা তৈরি হয়েছে। মূলত ক্লাব স্টাফদের পাওনা পরিশোধে দীর্ঘসূত্রতা এবং অভ্যন্তরীণ নেতৃত্বের ধরণ নিয়ে চরম অসন্তোষ থেকেই এই ‘ধর্মঘটের’ সূত্রপাত। রোনালদোর অনড় অবস্থানের মুখে পিআইএফ কর্তৃপক্ষ বকেয়া অর্থ ছাড় করেছে। এমনকি তাকে শান্ত করতে ডিসেম্বরে পদচ্যুত হওয়া সিইও হোসে সেমেদো ও স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনহোকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে।

সব দ্বিধাদ্বন্দ্ব একপাশে সরিয়ে মাঠে ফিরছেন রোনালদো। যদিও বুধবারের এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর ম্যাচটি তিনি খেলছেন না, তবে আগামী শনিবার আল-ফাতেহের বিপক্ষে প্রো লিগের ম্যাচে তার ফেরার বিষয়টি প্রায় নিশ্চিত। ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে দূরত্বের অবসান ঘটিয়ে সিআরসেভেনকে আবারও অ্যাকশনে দেখার অপেক্ষায় সমর্থকরা।

নিউজটি শেয়ার করুন

রোনালদো বিদায় নিলেই সৌদি লিগ দর্শকশূন্য হয়ে পড়বে-ক্রুস

আপডেট সময় ০৭:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

সৌদি প্রো লিগের সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি টনি ক্রুস। তার মতে, এই লিগের আজকের যে পরিচিতি, তার মূলে রয়েছেন রোনালদো। ফলে সিআরসেভেন যদি এই লিগ ত্যাগ করেন, তবে বৈশ্বিক ফুটবল অঙ্গনে সৌদি লিগের যে জোয়ার তৈরি হয়েছে, তা নিমিষেই থিতিয়ে যাবে।

রিয়াল মাদ্রিদে রোনালদোর সঙ্গে ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত খেলেছেন টনি ক্রুস।

আরও পড়ুন  বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফিলিস্তিনির ফুটবলার