ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

জাতীয় প্রেস ক্লাবের শৌচাগারে সাংবাদিক আলী মাহমুদের মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2652

ছবি সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক দিনকালের নগর সম্পাদক আলী মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্লাবের শৌচাগারের দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৭০ বছর বয়সী এই সাংবাদিক সোমবার প্রেস ক্লাবে এসে আর বাসায় ফেরেননি। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় চিন্তিত পরিবার সকালে প্রেস ক্লাবে এসে খোঁজ শুরু করলে শৌচাগারের ভেতর থেকে তার মরদেহ পাওয়া যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “তিনি গতকাল প্রেস ক্লাবে এসেছিলেন, এরপর ওয়াশরুমে গিয়ে আর বের হননি। খবর পেয়ে আমরা পরিবারের সদস্যদের উপস্থিতিতে দরজা ভেঙে তাকে উদ্ধার করি। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।”উদ্ধারের পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্ত করা হবে কি না, তা পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে পুলিশ।  আলী মাহমুদের স্ত্রী জেসমিন আরা জানান, রাতে বাসায় না ফেরায় তারা চরম দুশ্চিন্তায় ছিলেন। সকালে প্রেস ক্লাবে গিয়ে খোঁজ নেওয়ার কিছুক্ষণ পর একজন পরিচ্ছন্নতা কর্মী শৌচাগারের ভেতরে কাউকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখার খবর দেন।

আরও পড়ুন  খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা

বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী আলী মাহমুদ ১৯৫৬ সালে রাজশাহীর পবায় জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে ‘দৈনিক বার্তা’র মাধ্যমে তার সাংবাদিকতা শুরু। পরবর্তীতে ঢাকায় এসে ‘দৈনিক দিনকাল’-এ যোগ দেন এবং আমৃত্যু সেখানেই কর্মরত ছিলেন। তিনি জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) স্থায়ী সদস্য ছিলেন।

অত্যন্ত বিনয়ী ও কর্মনিষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গণমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় প্রেস ক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সহকর্মীদের চোখে আলী মাহমুদ ছিলেন একজন ‘আপাদমস্তক ওয়ার্কিং জার্নালিস্ট’। তার মৃত্যুতে সংবাদপাড়ায় আজ শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় প্রেস ক্লাবের শৌচাগারে সাংবাদিক আলী মাহমুদের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে বর্ষীয়ান সাংবাদিক ও দৈনিক দিনকালের নগর সম্পাদক আলী মাহমুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে ক্লাবের শৌচাগারের দরজা ভেঙে তার নিথর দেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৭০ বছর বয়সী এই সাংবাদিক সোমবার প্রেস ক্লাবে এসে আর বাসায় ফেরেননি। দীর্ঘ সময় নিখোঁজ থাকায় চিন্তিত পরিবার সকালে প্রেস ক্লাবে এসে খোঁজ শুরু করলে শৌচাগারের ভেতর থেকে তার মরদেহ পাওয়া যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “তিনি গতকাল প্রেস ক্লাবে এসেছিলেন, এরপর ওয়াশরুমে গিয়ে আর বের হননি। খবর পেয়ে আমরা পরিবারের সদস্যদের উপস্থিতিতে দরজা ভেঙে তাকে উদ্ধার করি। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।”উদ্ধারের পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের ময়নাতদন্ত করা হবে কি না, তা পরিবারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছে পুলিশ।  আলী মাহমুদের স্ত্রী জেসমিন আরা জানান, রাতে বাসায় না ফেরায় তারা চরম দুশ্চিন্তায় ছিলেন। সকালে প্রেস ক্লাবে গিয়ে খোঁজ নেওয়ার কিছুক্ষণ পর একজন পরিচ্ছন্নতা কর্মী শৌচাগারের ভেতরে কাউকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখার খবর দেন।

আরও পড়ুন  জঙ্গলে মিলল যুবকের অর্ধগলিত মরদেহ