ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

‘একাত্তরে ভুলের জন্য মাফ চান’: জামায়াতকে মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / 1606

ছবি সংগৃহীত

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীকে ১৯৭১ সালের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “মাফটা চান, বলেন ভুল করছি একাত্তর সালে। তারপর জনগণের কাছে ভোট চান।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

গণসংযোগে ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের ওপর অনেক অত্যাচার করেছে। মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। আমার ঠাকুরগাঁওয়ের বাড়িটা ছাড়া কিচ্ছু ছিল না, এমনকি পেট্রোল পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাংক পর্যন্ত তারা তুলে নিয়ে গিয়েছিল।”
তিনি আরও বলেন, “তখন তাদের কারা সহযোগিতা করেছিল তা আমাদের সবার জানা। জামায়াত এখন পর্যন্ত একাত্তরের জন্য মাফ চায়নি। মাফ তো তারা চায়ই না, উল্টো আমাদের দোষারোপ করে—আমরা কেন যুদ্ধ করলাম। আমি পরিষ্কার বলতে চাই, যুদ্ধ করেছি আমার দেশের স্বাধীনতার জন্য, মাটির জন্য। এই স্বাধীনতার জন্য আমি জীবন বিসর্জন দিতেও রাজি।”

আরও পড়ুন  জাতীয় নির্বাচনে আমাদের হক কেড়ে নেয়া হয়েছে: জামায়াত আমির

রাজনীতিতে সততা বজায় রাখার অঙ্গীকার করে বিএনপি মহাসচিব আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা রাজনীতি করে ব্যবসা করি না, বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করি। অর্ধেক জমি ইতিমধ্যে শেষ। এটাই আমার শেষ নির্বাচন। আপনারা আমাকে এবার একটা সুযোগ দেবেন।”
তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ভোট একটি বড় আমানত। আমি আপনাদেরই চেনা লোক, তাই এই আমানত রক্ষায় আমাকে সুযোগ দিন।”

শিক্ষার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ার ওপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা ভিক্ষা বা দয়ায় বাঁচতে চাই না। আমাদের ছেলেরা শুধু এমএ-বিএ পাস করে চাকরির পেছনে ঘোরে। তাদের সঠিক প্রশিক্ষণ নিতে হবে যাতে দেশের বাইরে গিয়েও তারা সম্মানজনক আয় করতে পারে।”
গণসংযোগকালে ঠাকুরগাঁও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

‘একাত্তরে ভুলের জন্য মাফ চান’: জামায়াতকে মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:৩০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীকে ১৯৭১ সালের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “মাফটা চান, বলেন ভুল করছি একাত্তর সালে। তারপর জনগণের কাছে ভোট চান।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের গড়েয়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

গণসংযোগে ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের ওপর অনেক অত্যাচার করেছে। মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিল। আমার ঠাকুরগাঁওয়ের বাড়িটা ছাড়া কিচ্ছু ছিল না, এমনকি পেট্রোল পাম্পের আন্ডারগ্রাউন্ড ট্যাংক পর্যন্ত তারা তুলে নিয়ে গিয়েছিল।”
তিনি আরও বলেন, “তখন তাদের কারা সহযোগিতা করেছিল তা আমাদের সবার জানা। জামায়াত এখন পর্যন্ত একাত্তরের জন্য মাফ চায়নি। মাফ তো তারা চায়ই না, উল্টো আমাদের দোষারোপ করে—আমরা কেন যুদ্ধ করলাম। আমি পরিষ্কার বলতে চাই, যুদ্ধ করেছি আমার দেশের স্বাধীনতার জন্য, মাটির জন্য। এই স্বাধীনতার জন্য আমি জীবন বিসর্জন দিতেও রাজি।”

আরও পড়ুন  ভোট কারচুপির ছক? জামায়াত নেতার নির্দেশে সিল তৈরি—মামলা ও বহিষ্কারে উত্তাল রাজনীতি