ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

চলমান যুদ্ধবিরতিতে হামাসের আরও এক বন্দির মরদেহ হস্তান্তর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 449

ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধবিরতির চুক্তির আওতায় আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনীও।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) মরদেহটি রেডক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামাস এখন পর্যন্ত ২০ জন জীবিত বন্দিকে মুক্তি এবং ২২ জনের মরদেহ ফেরত দিয়েছে।

আরও পড়ুন  মেটায় ইসরায়েলি গোয়েন্দাদের আধিপত্য।

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড জানায়, মরদেহটি গাজা সিটির পূর্বাঞ্চল শুজাইয়া এলাকার ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। সংগঠনটি জানায়, ধ্বংসস্তূপে মরদেহ শনাক্ত ও উদ্ধারের কাজ অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ।

অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, এর আগে যেসব মরদেহ ফেরত দেওয়া হয়েছিল, তার মধ্যে অন্তত একটি তাদের নিখোঁজ বন্দিদের সঙ্গে মেলেনি। তেল আবিব জানিয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হবে বন্দিদের মরদেহ ফেরত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই।

চুক্তির প্রথম ধাপ অনুযায়ী, জীবিত ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। একইসঙ্গে প্রত্যেক ইসরায়েলি বন্দির মরদেহের বিনিময়ে ইসরায়েল ১৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দেবে বলে নির্ধারিত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৮ হাজার ৮৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬০০ ছাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

চলমান যুদ্ধবিরতিতে হামাসের আরও এক বন্দির মরদেহ হস্তান্তর

আপডেট সময় ০২:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

গাজায় চলমান যুদ্ধবিরতির চুক্তির আওতায় আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) হাতে তুলে দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনীও।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) মরদেহটি রেডক্রসের মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে হামাস এখন পর্যন্ত ২০ জন জীবিত বন্দিকে মুক্তি এবং ২২ জনের মরদেহ ফেরত দিয়েছে।

আরও পড়ুন  ইসরায়েলি মন্ত্রীর স্বীকারোক্তি: হামাসের বিরুদ্ধে পরাজয় মেনে নিলেন