ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জামালপুরে ভাইয়ের আঘাতে ভাই নিহত আপাতত বিদ্যুতের দাম বাড়াচ্ছে না : জ্বালানিমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে রেমিট্যান্সে: প্রবাসীকল্যাণ মন্ত্রী হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার গ্যাস লিকের বিস্ফোরণ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতে আদালতে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা, প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর সৌদি আরবে ইরানি মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২ গোয়েন্দা তথ্যে ভারতে ফয়সাল গ্রেপ্তার, দেশে আনার প্রক্রিয়া শুরু নতুন জাহাজে জ্বালানি এলেও সীমিত বিক্রি অব্যাহত থাকবে

সিলেটে তিন বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 235

ছবি সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে তিনটি বাসের মধ্যে ত্রিভুজ সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজাম্মান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের দয়ামীর এলাকায় বিপরীতমুখী শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের মধ্যে প্রথমে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে এনা পরিবহনের ঠিক পেছনে থাকা ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এনার পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়, তবে শ্যামলী ও এনা পরিবহনের ক্ষয়ক্ষতি ছিল সবচেয়ে বেশি। দুর্ঘটনার ফলে ইউনিক বাসের সামনের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। স্থানীয়দের সহায়তায় তারা হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন  গাজায় ফের ইসরায়েলি হামলায় একদিনে শিশুসহ নিহত ২৬

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

সিলেটে তিন বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত ২, আহত ১০

আপডেট সময় ১১:৫১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে তিনটি বাসের মধ্যে ত্রিভুজ সংঘর্ষে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার দয়ামীর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজাম্মান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাসড়কের দয়ামীর এলাকায় বিপরীতমুখী শ্যামলী পরিবহন ও এনা পরিবহনের মধ্যে প্রথমে মুখোমুখি সংঘর্ষ হয়। ঠিক সেই মুহূর্তে এনা পরিবহনের ঠিক পেছনে থাকা ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে এনার পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়, তবে শ্যামলী ও এনা পরিবহনের ক্ষয়ক্ষতি ছিল সবচেয়ে বেশি। দুর্ঘটনার ফলে ইউনিক বাসের সামনের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং বাসের ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। স্থানীয়দের সহায়তায় তারা হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন  জানুয়ারিতে সারাদেশে সড়ক, রেল ও নৌ দুর্ঘটনায় নিহত ৭৫৪, আহত ১,৩০৩