ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম :
পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা আজ বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আজ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু চট্টগ্রামে পুলিশের পিকআপ চুরির ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্য বরখাস্ত নারায়ণগঞ্জে গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার ছবি প্রকাশ করল ইরান রাজধানীর হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, আহত ২ টেকনাফে গ্রেনেড ও গুলি উদ্ধার, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

গাজা শান্তি চুক্তির প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে: এরদোয়ান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 522

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মিশরের শার্ম আল-শেখের শান্তি সম্মেলনের ঘোষণাপত্রের প্রতি তুরস্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বুধবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা শেষ পর্যন্ত শার্ম আল-শেখ ঘোষণাকে পূর্ণ সমর্থন করব এবং আমি বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারও একই অবস্থান গ্রহণ করবে।”

বুধবার তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার মানবিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান বলেন, “গাজার নির্যাতিত জনগণের কষ্ট লাঘবের জন্য প্রতিটি প্রচেষ্টা আমাদের কাছে মূল্যবান। কেবল ‘তারা যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছে’ বলে এটিকে ছোট করে দেখার অধিকার কারও নেই।”

আরও পড়ুন  তুরস্কের নির্বাচনী লড়াইয়ে ধাক্কা, এরদোয়ানের পথ সুগম!

সম্মেলনের পর গাজায় আটক ২০ জন জীবিত ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়া হয়। এর পরপরই ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

গাজা শান্তি চুক্তির প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে: এরদোয়ান

আপডেট সময় ১২:৪২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মিশরের শার্ম আল-শেখের শান্তি সম্মেলনের ঘোষণাপত্রের প্রতি তুরস্কের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বুধবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা শেষ পর্যন্ত শার্ম আল-শেখ ঘোষণাকে পূর্ণ সমর্থন করব এবং আমি বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারও একই অবস্থান গ্রহণ করবে।”

বুধবার তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার মানবিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এরদোয়ান বলেন, “গাজার নির্যাতিত জনগণের কষ্ট লাঘবের জন্য প্রতিটি প্রচেষ্টা আমাদের কাছে মূল্যবান। কেবল ‘তারা যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছে’ বলে এটিকে ছোট করে দেখার অধিকার কারও নেই।”

আরও পড়ুন  ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করার আহ্বান এরদোয়ানের