ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের সংসার সুখের করতে স্বামীকে কৃতজ্ঞতা জানানোর দিন আজ খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা জিলকদ মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় বসছে জাতীয় কমিটি শ্রমিকদের দক্ষতা অনুযায়ী পেশা বদলের অনুমতি দিল কুয়েত সরকার অনুমতি মেলেনি ইরানের, হরমুজ প্রণালিতে আটকা ‘বাংলার জয়যাত্রা’ গরুর দুধের পুষ্টি ও শিশুর নিরাপত্তা: মায়েদের জন্য জরুরি স্বাস্থ্য টিপস সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন

ভয়াবহ বন্যার পর এবার কলেরার ঝুঁকিতে পাকিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 384

ছবি সংগৃহীত

ভয়াবহ বন্যার পর এবার কলেরার ঝুঁকিতে পড়েছে পাকিস্তান। বন্যার কারণে দেশটির স্বাস্থ্য পরিস্থিতি চরম ঝুঁকিতে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে দেশটিতে কলেরাসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, জুনের শেষ থেকে অতিরিক্ত বর্ষা ও ভূমিধসে ৬০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল ডিজেস্টার ম্যানেজমেন্ট অথরিটির হিসাব অনুযায়ী, এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ মারা গেছে। এছাড়া ধ্বংস হয়েছে আরও ১২ হাজার ৫০০টির বেশি বাড়ি এবং সাড়ে ৬ হাজার গবাদি পশু মারা গেছে। এর পাশাপাশি কৃষিজমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এসব এলাকায় কলেরাসহ অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকি অনেক বেশি।

আরও পড়ুন  পাকিস্তানের পাঞ্চাবে ব্যাপক বন্যা, নিহত ১৫

সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. শোভা লুক্সমি বলেন, পরিষ্কার পানি, স্বাস্থ্যবিধি ও পুষ্টি সহায়তাকে ত্রাণ কার্যক্রমে অগ্রাধিকার দিতে হবে। ব্রিটিশ রেড ক্রস জানিয়েছে, আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত শৌচাগার ও হাত ধোঁয়ার সুবিধা নেই। এ কারণে কলেরা ও আমাশয়ের মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, জলবায়ু পরিবর্তন পাকিস্তানে বন্যা বৃদ্ধির একটি বড় কারণ। বৈশ্বিক কার্বন নিঃসরণ ১ শতাংশেরও কম হলেও জলবায়ু ঝুঁকির দিক থেকে শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে দেশটি। ২০২২ সালের ভয়াবহ বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ এলাকা ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ কোটি ৩০ লাখ মানুষ এবং ৩০ বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, পাকিস্তানের স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ব্যবস্থা শিশু ও বয়স্কদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য যথেষ্ট কার্যকর নয়। সংস্থার গবেষক লরা মিলস বলেছেন, পাকিস্তানের স্বাস্থ্যব্যবস্থা জরুরি পরিস্থিতির বাইরেও দুর্বল। জলবায়ু সংকট এটাকে আরও বিপর্যস্ত করছে এবং প্রয়োজনীয় সেবা দিতে ব্যর্থ হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ভয়াবহ বন্যার পর এবার কলেরার ঝুঁকিতে পাকিস্তান

আপডেট সময় ০৩:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ভয়াবহ বন্যার পর এবার কলেরার ঝুঁকিতে পড়েছে পাকিস্তান। বন্যার কারণে দেশটির স্বাস্থ্য পরিস্থিতি চরম ঝুঁকিতে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে দেশটিতে কলেরাসহ পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, জুনের শেষ থেকে অতিরিক্ত বর্ষা ও ভূমিধসে ৬০ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল ডিজেস্টার ম্যানেজমেন্ট অথরিটির হিসাব অনুযায়ী, এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষ মারা গেছে। এছাড়া ধ্বংস হয়েছে আরও ১২ হাজার ৫০০টির বেশি বাড়ি এবং সাড়ে ৬ হাজার গবাদি পশু মারা গেছে। এর পাশাপাশি কৃষিজমিরও ব্যাপক ক্ষতি হয়েছে। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এসব এলাকায় কলেরাসহ অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকি অনেক বেশি।

আরও পড়ুন  নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ১১৫ জনের মৃত্যু, নিখোঁজ বহু