ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্ট ইতিহাস কথা বলে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • / 734

ছবি: সংগৃহীত

“কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত
আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত”

নজরুলের সব্যসাচী কবিতার এই লাইন দুটি একশো বছর আগে লেখা হলেও এর ব্যাপ্তি সার্বজনীন। মানুষ ক্ষমতা ও রাজনীতির ক্ষেত্রে তা খুবই প্রণিধানযোগ্য। ২৪ এর ৫ আগষ্টের সকাল খুবই স্বাভাবিক থাকলেও ছিল গুমোট ভাব। ছাত্র- জনতার ডাকা লং মার্চ টু ঢাকার প্রথম প্রহরে ঢাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রায় জনমানবশূণ্য ছিল। প্রশাসনের সামরিক যান আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তখনো বুঝা ওঠা সম্ভব হয়নি কি হতে চলছে এই ভূখণ্ডে।

আরও পড়ুন  মেক্সিকো—ইতিহাস, সংস্কৃতি ও বৈচিত্র্যের এক বিস্ময়

অসংখ্য মানুষ টেলিভিশন এর পর্দায় চোখ রাখছেন, উৎসুক জনতা নিরাপদ জায়গা থেকে পরিস্থিতি বুঝে ওঠার চেষ্টা করছেন, জরুরি প্রয়োজনে কিছু দোকানপাট খোলা তবুও ধোঁয়াশা। কেউ কেউ হয়তো ভাবছিলেন আজ মিরাকল বা অলৌকিক বলে যে একটা শব্দ আছে তার হয়তো প্রতিফলন ঘটবে । কারণ এতো সহজে কি আর প্রধানমন্ত্রী ( সাবেক) শেখ হাসিনা ক্ষমতার মসনদ ছাড়বেন! আর অন্যদিকে শীতের আড়মোড়া ভাঙা রোদ মানুষকে যেভাবে আলোড়িত করে ঠিক সেভাবে জুলাই এর চূড়ান্ত ফলাফল ঘরে তুলতে ছাত্র জনতা ধীরে ধীরে নেমে পড়েছে রাজপথে। ঠিক তখনি টেলিভিশন এর স্ক্রলে ভেসে আসা অমোঘ লাইন, সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্য ভাষণ দিবেন।

আর বুঝার বাকি রইল না, ইতিহাস কথা বলে ওঠলো সতেরো বছরের শাসনের অবসান। তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর রাজধানী ঢাকা জনতার পদচারণায় উৎসবে মুখরিত।

আজ সেই ঘটনার এক বছর পূর্ণ । ক্ষমতার পালাবদলের এই চিত্র বাংলার মানুষ আগে কখনো দেখেনি। হয়তো রাজনীতির চিত্রনার্ট্যে নজরুলের সেই মর্মবাণী “কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছ অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত” মিলে যায় বহমান সময়ের এপিঠ ওপিঠে।

নিউজটি শেয়ার করুন

৫ আগস্ট ইতিহাস কথা বলে

আপডেট সময় ০৪:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫

“কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত
আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদনত”

নজরুলের সব্যসাচী কবিতার এই লাইন দুটি একশো বছর আগে লেখা হলেও এর ব্যাপ্তি সার্বজনীন। মানুষ ক্ষমতা ও রাজনীতির ক্ষেত্রে তা খুবই প্রণিধানযোগ্য। ২৪ এর ৫ আগষ্টের সকাল খুবই স্বাভাবিক থাকলেও ছিল গুমোট ভাব। ছাত্র- জনতার ডাকা লং মার্চ টু ঢাকার প্রথম প্রহরে ঢাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলো প্রায় জনমানবশূণ্য ছিল। প্রশাসনের সামরিক যান আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তখনো বুঝা ওঠা সম্ভব হয়নি কি হতে চলছে এই ভূখণ্ডে।

আরও পড়ুন  ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির অনন্য মেলবন্ধন - কুইবেক