ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

চট্টগ্রামে হত্যাকাণ্ড: তিন ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 734

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারায় একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায় তিন ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সোমবার (৪ আগস্ট) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—পশ্চিম সিংহরা এলাকার আহামদ মিয়া (৪৯), মো. ইলিয়াছ (৫৪), নুরুল আবছার (৩৬), রফিক (৪৬) এবং মো. সোলায়মান।
অন্যদিকে, অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন আবদুল কুদ্দুছ, মো. আনোয়ার ও মো. এনাম।

আরও পড়ুন  পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ জানান, রায়ের সময় পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ১৯ আগস্ট আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা আবদু শুক্কুরকে রাতের বেলায় ফোন করে ডেকে নেয় আসামিরা। পরদিন ২০ আগস্ট চাতরি এলাকার একটি খালে তার মরদেহ পাওয়া যায়। নিহতের ছেলে মো. মিজান বাদী হয়ে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন।

তদন্তে উঠে আসে, পার্শ্ববর্তী খালে মাছ ধরার জাল ফেলা নিয়ে পুরনো শত্রুতার জেরে আবদু শুক্কুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ধারালো অস্ত্র দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে তদন্তে উল্লেখ করা হয়।

রাষ্ট্রপক্ষ মামলায় ১০ জন সাক্ষীর জবানবন্দি উপস্থাপন করে। সব সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত দোষীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ সাজা দেন।

এই রায়কে ঘিরে এলাকায় আলোচনার ঝড় উঠেছে। নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করলেও আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে হত্যাকাণ্ড: তিন ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৭:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

চট্টগ্রামের আনোয়ারায় একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায় তিন ভাইসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সোমবার (৪ আগস্ট) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—পশ্চিম সিংহরা এলাকার আহামদ মিয়া (৪৯), মো. ইলিয়াছ (৫৪), নুরুল আবছার (৩৬), রফিক (৪৬) এবং মো. সোলায়মান।
অন্যদিকে, অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন আবদুল কুদ্দুছ, মো. আনোয়ার ও মো. এনাম।

আরও পড়ুন  পাম্পে তেল নেই বলতেই চটে গেলেন চালক, এরপর যা ঘটলো তা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড