ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

সরকারি ৭ কলেজ নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / 181

ছবি: সংগৃহীত

রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, আইন ও ন্যায়বিচার-এই চারটি বিভাগে শিক্ষাদান ও গবেষণা কার্যক্রম চলবে।

সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান।

আরও পড়ুন  শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নামে দুই কলেজের নামকরণের সিদ্ধান্ত

তিনি জানান, বদরুননেসা, ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অব সায়েন্স, বাংলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ, তিতুমীর কলেজকে স্কুল অব বিসনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজকে স্কুল অব ল অ্যান্ড জাস্টিসে রূপান্তর করা হবে।

মজিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য ও একজন প্রক্টর থাকবেন। এছাড়া সাত কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলেও কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা হবে ইন্টারডিসিপ্লিনারি ও হাইব্রিড; যেখানে ৪০% অনলাইন এবং ৬০% অফলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। সব ধরনের পরীক্ষা সশরীরে নেওয়া হবে। ইন্টারডিসিপ্লিনারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা প্রথম চারটি সেমিস্টারে নন-মেজর কোর্স করবে এবং পরবর্তী চারটি সেমিস্টারে ডিসিপ্লিন অনুযায়ী মেজর কোর্স পড়বে। পঞ্চম সেমিস্টারে নির্দিষ্ট শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা ডিসিপ্লিন পরিবর্তন করতে পারবে। তবে ক্যাম্পাস পরিবর্তনের সুযোগ থাকবে না। একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হবে। চলতি বছরের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। বর্তমান অবকাঠামো ব্যবহার করেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা সম্ভব হবে।

তিনি বলেন, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই উচ্চমান বজায় রাখা হবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষায়।

নিউজটি শেয়ার করুন

সরকারি ৭ কলেজ নিয়ে গঠিত হচ্ছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

আপডেট সময় ০৪:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫