ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশনের নির্দেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • / 828

ছবি সংগৃহীত

একজন গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আরও পড়ুন  ষষ্ঠ, অষ্টম ও নবমের বাদ পড়া শিক্ষার্থীদের আবার রেজিস্ট্রেশনের সুযোগ

সংশ্লিষ্ট গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করে বিটিআরসির বার্তায় বলা হয়েছে, “এক ব্যক্তির নামে ১০টির অধিক সিম থাকলে অতিরিক্ত সিমসমূহ ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে ডি-রেজিস্টার করুন। *16001# ডায়াল করে নিবন্ধিত সিমের তথ্য জানুন।”

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন।

নির্ধারিত সংখ্যার বেশি সিম থাকলে তা অবৈধ হিসেবে গণ্য হবে এবং সেগুলো যেকোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে।

বিটিআরসি জানিয়েছে, অবৈধ সিম ব্যবহার রোধ, সাইবার অপরাধ ও নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাহকদের নিজ উদ্যোগে সিম যাচাই করে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত সিম নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। সময়মতো ডি-রেজিস্ট্রেশন না করলে গ্রাহককে আইনগত জটিলতায় পড়তে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিম যাচাইয়ের সহজ উপায়, নিজ নামে কয়টি সিম চালু রয়েছে তা জানতে *16001# ডায়াল করে সহজেই যাচাই করা যাবে। ফিরতি এসএমএসে সকল সিম নম্বরের তালিকা পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রেশনের নির্দেশ

আপডেট সময় ০৬:২৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫