ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, রুখে দাঁড়াক জনগণ’: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 544

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ এখন অনেক সচেতন হচ্ছে, আর তারা রুখে দাঁড়ালেই এ প্রবণতা বন্ধ হবে। কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই।”

আরও পড়ুন  বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণই: মার্কিন পররাষ্ট্র দপ্তর  

সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত “রোহিঙ্গা ক্যাম্প ও জেলার অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ” সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দুপুর ১২টায় কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে এ সভা শুরু হয়ে শেষ হয় পৌনে ২টায়। এতে সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং মাদক পাচার এই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মাদক সমাজে নানা উপায়ে ছড়িয়ে পড়েছে। এটি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তবে শুধু সরকারের একার পক্ষে এটা সম্ভব নয়, গণমাধ্যমকেও জনসচেতনতা তৈরিতে বড় ভূমিকা রাখতে হবে। সমাজ থেকে মাদক দূর করতে সরকারের পাশাপাশি মিডিয়ার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”

তিনি আরও জানান, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত পরিস্থিতি নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে এবং সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএন, আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।

সভা শেষে বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত বিওপি এলাকা পরিদর্শনে যান। এসব এলাকার নিরাপত্তা পরিস্থিতি ও মাদক পাচার রোধে চলমান কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

সরকারের পক্ষ থেকে এ ধরনের সমন্বয় সভা এবং সরেজমিন পরিদর্শনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা যায়।

নিউজটি শেয়ার করুন

মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, রুখে দাঁড়াক জনগণ’: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৬:২৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ এখন অনেক সচেতন হচ্ছে, আর তারা রুখে দাঁড়ালেই এ প্রবণতা বন্ধ হবে। কাউকে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই।”

আরও পড়ুন  সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস