ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
বিভিন্ন ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাৎকারী:

৪৫ মামলায় ওয়ারেন্টভুক্ত হারুনুর রশিদ গ্রেফতার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / 332

"হাজার কোটি টাকা আত্মসাৎ: হারুনুর রশিদ গ্রেফতার, ৪৫ মামলায় ওয়ারেন্ট"

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে বিভিন্ন ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাৎকারী, ১৫ টি মামলায় সাজাপ্রাপ্ত ও ৪৫ টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হারুনুর রশিদ (৬৫) কে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত সাড়ে এগারো ঘটিকায় মতিঝিলের দিলকুশা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন  জুরাইনে পরিত্যক্ত বাসা থেকে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

মতিঝিল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত হারুনুর রশিদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। হারুনুর রশিদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার ৮টি মামলায় সাজাপ্রাপ্ত ও হালিশহর থানার ৭টি মামলায় সাজাপ্রাপ্ত এবং ডবলমুরিং ও হালিশহর থানার ৩০টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, হারুনুর রশিদ গ্রেফতার এড়াতে চট্টগ্রাম থেকে রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় আত্মগোপন করে থাকে। তাকে গ্রেফতার করার জন্য ডবলমুরিং থানা থেকে মতিঝিল থানায় অধিযাচন পত্র পাঠালে মতিঝিল থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মতিঝিলের দিলকুশা এলাকা হতে তাকে গ্রেফতার করে।

মতিঝিল থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারের পর সোমবার হারুনুর রশিদকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে মতিঝিল থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

বিভিন্ন ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাৎকারী:

৪৫ মামলায় ওয়ারেন্টভুক্ত হারুনুর রশিদ গ্রেফতার

আপডেট সময় ১১:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে বিভিন্ন ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাৎকারী, ১৫ টি মামলায় সাজাপ্রাপ্ত ও ৪৫ টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হারুনুর রশিদ (৬৫) কে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত সাড়ে এগারো ঘটিকায় মতিঝিলের দিলকুশা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন  কোতয়ালীতে স্বর্ণ ছিনতাই: ৯২৮ গ্রাম উদ্ধার, ছয়জন গ্রেফতার