ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াতেমালায় ভূমিকম্প ও ভূমিধসে ২জনের প্রাণহানি, ৫ জন আটকা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 538

ছবি সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার বিস্তৃত এলাকা স্থানীয় সময় মঙ্গলবার একাধিক ভূমিকম্পে কেঁপে ওঠে। এর জেরে রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ভূমিধসে গাড়ি চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

গুয়াতেমালার ভূতাত্ত্বিক সংস্থার বরাতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে ৫.৬ মাত্রার একাধিক ভূমিকম্প আঘাত হানে। এসব ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল আমাতিতলান ও আলোতেনাঙ্গো শহরের আশপাশের অঞ্চল, যা রাজধানী গুয়াতেমালা সিটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

আরও পড়ুন  গুয়াতেমালা: প্রাচীন সভ্যতা আর আগ্নেয়গিরির দেশ

ভূমিকম্পের পরপরই রাজধানীর অদূরে পার্বত্যাঞ্চল অ্যান্টিগুয়া গুয়াতেমালার কাছে একটি সড়কে ভয়াবহ ভূমিধস দেখা দেয়। এতে একটি গাড়ি পাথর ও মাটির নিচে চাপা পড়ে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই গাড়ির দুই আরোহীর মৃত্যু হয় বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা কনরেডের মুখপাত্র আন্দ্রেস এরাজো।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো সাংবাদিকদের জানান, ওই ভূমিধসে একটি পরিবারের পাঁচ সদস্য আটকা পড়েছেন। তাদের উদ্ধারে তৎপরতা চলছে। এ ছাড়া আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভূমিকম্পের সময় রাজধানী গুয়াতেমালা সিটিতে সতর্কতা সাইরেন বাজানো হলে বহু মানুষ ভবন ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো মাঠে রয়েছে।

ভূমিকম্পের তীব্রতা শুধু গুয়াতেমালায় নয়, পাশের দেশ এল সালভাদরেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি।

উল্লেখ্য, ক্যারিবীয় ও কোকোস টেকটোনিক প্লেটের সক্রিয় গতির কারণে মধ্য আমেরিকা অঞ্চল প্রায়ই ভূমিকম্পপ্রবণ থাকে। এতে অঞ্চলটির দেশগুলোতে প্রায়শই বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দেয়।

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে এবং সম্ভাব্য পরাঘাত মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

গুয়াতেমালায় ভূমিকম্প ও ভূমিধসে ২জনের প্রাণহানি, ৫ জন আটকা

আপডেট সময় ০৫:২৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার বিস্তৃত এলাকা স্থানীয় সময় মঙ্গলবার একাধিক ভূমিকম্পে কেঁপে ওঠে। এর জেরে রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ভূমিধসে গাড়ি চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

গুয়াতেমালার ভূতাত্ত্বিক সংস্থার বরাতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে ৫.৬ মাত্রার একাধিক ভূমিকম্প আঘাত হানে। এসব ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল আমাতিতলান ও আলোতেনাঙ্গো শহরের আশপাশের অঞ্চল, যা রাজধানী গুয়াতেমালা সিটির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

আরও পড়ুন  ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, মৃত ৯২০