ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশ! ইরান যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমবে , শি জিনপিংকে ট্রাম্পের চিঠি বিশ্বকে বিপদমুক্ত করতে রুশ-চীন জোট ‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’: সিলেটে শিক্ষামন্ত্রী স্পেনের নজিরবিহীন ঘোষণা: ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার প্রক্রিয়া শুরু নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু যাত্রাবাড়ীতে তরুণীর অভিযোগে ধরা পড়ল সিরিয়াল প্রতারক আলবেনিয়া—ইউরোপের লুকানো সৌন্দর্য ও ইতিহাসের দেশ বর্তমানে মুক্তিযোদ্ধা পৌনে ২ লাখের বেশি, বাড়ানো হচ্ছে না ভাতা ৫ লাখ পদে নিয়োগ ও পেপাল চালুর উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত যুক্তরাজ্যের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 301

ছবি সংগৃহীত

গাজায় চলমান মানবিক সংকটের তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধে কোনো কার্যকর যুদ্ধবিরতির উদ্যোগ না এলে যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে।

মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে বক্তৃতাকালে ল্যামি গাজায় ত্রাণ বিতরণের বর্তমান ব্যবস্থারও সমালোচনা করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) কর্তৃক পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমকে ‘অকার্যকর’ বলে উল্লেখ করেন তিনি। ল্যামি বলেন, “এই ফাউন্ডেশনকে আমরা সমর্থন করি না। এটি যথাযথভাবে কাজ করছে না। অনেকে অনাহারে, অনেকে প্রাণ হারিয়েছেন। এই ব্যবস্থার বিরুদ্ধে বৈশ্বিক নিন্দার ক্ষেত্রে যুক্তরাজ্য সামনের সারিতে রয়েছে।”

আরও পড়ুন  ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মধ্যস্থতা ট্রাম্প করেনি: ভারতের স্পষ্ট বার্তা

জানা গেছে, গত কয়েক সপ্তাহে জিএইচএফ-এর ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়ে অন্তত ৭৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

একজন সংসদ সদস্য ল্যামিকে প্রশ্ন করেন, গাজায় সহিংসতা যদি চলতেই থাকে, তবে যুক্তরাজ্য কি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? উত্তরে ল্যামি বলেন, “হ্যাঁ, আমরা নেব।”

ইতোমধ্যে যুক্তরাজ্য ইসরায়েলের দুই উগ্রবাদী মন্ত্রী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের ওপর দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে এবং তাদের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে। অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়।

অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও নরওয়েও এই দুই নেতার বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নিয়েছে।

ইসরায়েলের অবরোধের কারণে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ করতে পারছে না। কয়েক লাখ ফিলিস্তিনি অনাহারে দিন কাটাচ্ছেন, এবং চরম খাদ্যসংকটের কারণে দুর্ভিক্ষ শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং কিছু অস্ত্র রপ্তানি বন্ধ রেখেছে।

তবে ল্যামি বলেন, “জি-৭ বা ইউরোপজুড়ে আমাদের চেয়ে বেশি পদক্ষেপ কেউ নেয়নি।”

তিনি পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং সহিংসতার নিন্দা জানিয়ে বলেন, “এগুলো আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন।” একই সঙ্গে তিনি স্বীকার করেন, যুক্তরাজ্যের চাপের পরও ইসরায়েলের আচরণে এখনও ‘যথেষ্ট পরিবর্তন’ আসেনি।

এদিকে, যুক্তরাজ্য নিজ দেশে ফিলিস্তিনপন্থী আন্দোলন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নিষিদ্ধ করেছে এবং সংগঠনটির কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করেছে। ল্যামি জানান, যুক্তরাজ্য এমন এক সময়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়, যা শান্তির পথে পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত যুক্তরাজ্যের

আপডেট সময় ০১:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

গাজায় চলমান মানবিক সংকটের তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি বলেছেন, যুদ্ধ বন্ধে কোনো কার্যকর যুদ্ধবিরতির উদ্যোগ না এলে যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে।

মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে বক্তৃতাকালে ল্যামি গাজায় ত্রাণ বিতরণের বর্তমান ব্যবস্থারও সমালোচনা করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) কর্তৃক পরিচালিত ত্রাণ বিতরণ কার্যক্রমকে ‘অকার্যকর’ বলে উল্লেখ করেন তিনি। ল্যামি বলেন, “এই ফাউন্ডেশনকে আমরা সমর্থন করি না। এটি যথাযথভাবে কাজ করছে না। অনেকে অনাহারে, অনেকে প্রাণ হারিয়েছেন। এই ব্যবস্থার বিরুদ্ধে বৈশ্বিক নিন্দার ক্ষেত্রে যুক্তরাজ্য সামনের সারিতে রয়েছে।”

আরও পড়ুন  গাজায় মানবিক বিপর্যয়: হামলায় ৮৩ নিহত, দুর্ভিক্ষে মৃত্যু বাড়ছে