ঢাকা ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

হাতিরঝিলে যুবদল কর্মী হত্যায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ড মঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 549

ছবি সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী আরিফ সিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতেহ আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে সুব্রত বাইনকে আদালতে হাজির করা হয়। শুনানির সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আজিজুল হক দিদার। অন্যদিকে আসামিপক্ষে তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও বিভাগীয় গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম গত ২৫ জুন সুব্রত বাইনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

উল্লেখ্য, গত ২৭ মে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদসহ চারজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরদিন হাতিরঝিল থানার অস্ত্র আইনের মামলায় আদালত সুব্রত বাইনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৫ জুন তাকে কারাগারে পাঠানো হয়। পরে যুবদল কর্মী আরিফ সিকদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’-এর সামনে যুবদল কর্মী আরিফ সিকদারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরিফের বড় বোন রিমা আক্তার বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

পুলিশের দাবি, সুব্রত বাইন রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা ও হত্যাসহ নানা অপরাধে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

হাতিরঝিলে যুবদল কর্মী হত্যায় সুব্রত বাইন ৭ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় ০৪:৩৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫