ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় টকশো উপস্থাপিকা দীপ্তি চৌধুরী সার্বিয়া—বলকানের ইতিহাস, সংস্কৃতি ও আধুনিক পরিবর্তনের দেশ কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিএসএফের একাধিক পুশইনের চেষ্টা ব্যর্থ নতুন সদস্যের আগমনের সুখবর দিলেন বুবলী বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তুরস্ককে যৌথ প্রস্তাব ভারতে ১৫টি মসজিদ সিলগালা করল রাজ্য সরকার দৌলতদিয়া ঘাটে নদীতে পড়া বাস উদ্ধার, প্রাণহানির ঘটনা ঘটেনি ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলেসহ ৩ জনের ট্রাম্পের গালাগাল নিয়ে যা বললেন নেতানিয়াহু রাজধানীর মিরপুরের পূরবী সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপে মূল্যস্ফীতির হার কমছে: প্রেস সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 353

ছবি সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি ও কৌশলের ফলে দেশের মূল্যস্ফীতি দ্রুত হ্রাস পাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আশ্বস্ত করেছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামীতে মূল্যস্ফীতি আরও কমে আসবে।

সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রেস সচিব এ তথ্য জানান।

শফিকুল আলম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, সরকারের দূরদর্শী পরিকল্পনা ও সময়োপযোগী অর্থনৈতিক পদক্ষেপের কারণে মূল্যস্ফীতির হার কমছে। জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৪৮ শতাংশে, যা ২০২৪ সালের আগস্টের তুলনায় ২ শতাংশ-পয়েন্ট কম।

বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমেছে। জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি নেমে এসেছে ৭ দশমিক ৩৯ শতাংশে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন বলে জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে শফিকুল আলম আরও জানান, শুধু খাদ্যদ্রব্য নয়, খাদ্য-বহির্ভূত খাতের মূল্যস্ফীতিও ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে তা আরও দ্রুত কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় অন্তর্বর্তী সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতি ও পদক্ষেপ বাস্তবায়ন করছে। এর মধ্যে আছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ চেইন মজবুত রাখা, আমদানি প্রক্রিয়ায় গতিশীলতা আনা এবং কৃষি ও উৎপাদন খাতে সহায়তা বৃদ্ধি করা। ফলে বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে এবং জনগণের ওপর চাপ কমাতে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।

প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, এসব কার্যকর ব্যবস্থার কারণে মূল্যস্ফীতি সামনের দিনগুলোতে আরও কমতে থাকবে, যা সাধারণ মানুষের স্বস্তি ফেরাবে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপে মূল্যস্ফীতির হার কমছে: প্রেস সচিব

আপডেট সময় ০৫:০০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫