ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

রাউজানের সাবেক এমপি ফজলে করীমসহ ৩ আসামি ট্রাইব্যুনালে হাজির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 600

ছবি সংগৃহীত

চট্টগ্রামে গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করীম চৌধুরীসহ তিন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার (৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের ষোলশহর ও মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং গুলি ছোড়ে বলে অভিযোগ ওঠে। এতে ছাত্রদলকর্মী ওয়াসিম আকরাম, শিবিরকর্মী ফয়সাল আহমেদ শান্ত এবং স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

আরও পড়ুন  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে পরিবর্তন: রাজনৈতিক দলকেও শাস্তির আওতায় আনা যাবে

এরপর ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে দোকান কর্মচারী সাইমন, শিক্ষার্থী তানভীর সিদ্দিকী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া নিহত হন।

এই ঘটনায় দায়ের করা মামলায় চলতি বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৫ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আসামিদের তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রামের সাবেক দুই মেয়র আ জ ম নাসির উদ্দীন ও রেজাউল করিম চৌধুরী, তৎকালীন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনি।

এ মামলার প্রসিকিউশন জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ক্ষমতাসীন দলের একাংশের নির্দেশে হামলা চালানো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিউজটি শেয়ার করুন

রাউজানের সাবেক এমপি ফজলে করীমসহ ৩ আসামি ট্রাইব্যুনালে হাজির

আপডেট সময় ১২:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

চট্টগ্রামে গত বছরের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করীম চৌধুরীসহ তিন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ সোমবার (৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের ষোলশহর ও মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং গুলি ছোড়ে বলে অভিযোগ ওঠে। এতে ছাত্রদলকর্মী ওয়াসিম আকরাম, শিবিরকর্মী ফয়সাল আহমেদ শান্ত এবং স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. ফারুক গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

আরও পড়ুন  জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা: ট্রাইব্যুনালে ৮ জনের বিরুদ্ধে শুনানি আজ