ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

আজ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো শুরু হবে শুল্ক চিঠি : ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৯:১২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 736

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আজ সোমবার থেকে বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশ্যে প্রথম দফার শুল্ক চিঠি পাঠাবেন। নির্ধারিত সময়ের মধ্যে এসব দেশের সঙ্গে সমঝোতা না হলে আবারও পূর্বের উচ্চ শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

রবিবার ট্রাম্প এক বিবৃতিতে বলেন, প্রাথমিকভাবে ১৫টি চিঠি পাঠানো হবে। এতে সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হবে, তারা যদি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তাদের পণ্যের ওপর পুনরায় আগের মতো উচ্চ শুল্ক কার্যকর হবে।

আরও পড়ুন  যুদ্ধ বন্ধ করতে পারলে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করা হবে: হিলারি ক্লিনটন

তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, এই শুল্ক ব্যবস্থা আগামী ১ আগস্টের আগে কার্যকর হবে না। ফলে সমঝোতার জন্য দেশগুলোকে কিছুটা সময় দেওয়া হচ্ছে। তার ভাষায়, এই শুল্ক নীতি তাত্ক্ষণিক কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

ট্রাম্প নিজের ট্রুথ সোশাল অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সোমবার (জুলাই ৭) দুপুর ১২টা (ইস্টার্ন টাইম) থেকে শুল্ক চিঠি বা চুক্তিপত্র পাঠানো শুরু হবে।”

একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেসব দেশ উদীয়মান ব্রিকস জোটের (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প অভিযোগ করেন, এই দেশগুলো সম্প্রতি অনুষ্ঠিত এক সম্মেলনে তার শুল্ক নীতির সমালোচনা করে ‘অ্যান্টি-আমেরিকান’ মনোভাব দেখিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি দেশের বাণিজ্য বিরোধ নিয়ে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বাড়ছে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই আমদানি পণ্যের ওপর কঠোর শুল্ক আরোপের পক্ষে অবস্থান নিয়ে আসছে। এবারও একই নীতির ধারাবাহিকতা রক্ষার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিশ্লেষকরা মনে করছেন, এই শুল্ক চিঠির মাধ্যমে মূলত সমঝোতার জন্য চাপ বাড়ানো হচ্ছে। তবে ব্রিকসভুক্ত দেশগুলোর সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আজ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো শুরু হবে শুল্ক চিঠি : ট্রাম্প

আপডেট সময় ০২:৩৯:১২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আজ সোমবার থেকে বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশ্যে প্রথম দফার শুল্ক চিঠি পাঠাবেন। নির্ধারিত সময়ের মধ্যে এসব দেশের সঙ্গে সমঝোতা না হলে আবারও পূর্বের উচ্চ শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

রবিবার ট্রাম্প এক বিবৃতিতে বলেন, প্রাথমিকভাবে ১৫টি চিঠি পাঠানো হবে। এতে সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হবে, তারা যদি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তাদের পণ্যের ওপর পুনরায় আগের মতো উচ্চ শুল্ক কার্যকর হবে।

আরও পড়ুন  ট্রাম্পের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর