ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় পরমাণু কর্মসূচি অন্তত ২ বছর পিছিয়ে গেছে: পেন্টাগন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 330

ছবি সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার ঘটনায় দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

আরও পড়ুন  যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা মানতে নারাজ ভারত, বিপরীতে ট্রাম্পকে ধন্যবাদ পাকিস্তানের

স্থানীয় সময় বুধবার (২ জুলাই) পেন্টাগনের মুখপাত্র শন পারনেল এক বিবৃতিতে জানান, “আমরা আমাদের গোয়েন্দা বিশ্লেষণ থেকে দেখতে পাচ্ছি, এই হামলার ফলে ইরানের পারমাণবিক সক্ষমতা অন্তত এক থেকে দুই বছরের জন্য থমকে গেছে।” তিনি আরও বলেন, “এটি ছিল একটি সাহসী এবং কার্যকর অভিযান।”

এর আগে গত ২১ জুন যুক্তরাষ্ট্র বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের স্থাপনায় এই হামলা চালায়। হামলার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি “সম্পূর্ণভাবে ধ্বংস” করা সম্ভব হয়েছে। ট্রাম্প বলেন, “ইরানের পারমাণবিক সক্ষমতা এমনভাবে ধ্বংস করা হয়েছে, যা ইতিহাসে আগে কেউ কখনো দেখেনি।”

তবে হামলার পরপরই কিছু মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া এক প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মূল অবকাঠামো অক্ষত থাকায় তাদের কর্মসূচি পুরোপুরি থামানো সম্ভব হয়নি। ওই প্রতিবেদনে বলা হয়, হামলার ফলে সর্বোচ্চ কয়েক মাসের জন্য ইরানের পারমাণবিক কার্যক্রমে বিলম্ব ঘটতে পারে।

এই ভিন্নমতের প্রেক্ষাপটেই পেন্টাগন মুখপাত্রের সাম্প্রতিক বক্তব্য সামনে আসে, যেখানে তিনি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১ থেকে ২ বছরের বিলম্বের কথা স্পষ্ট করেছেন।

বিশ্লেষকরা বলছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের টানাপোড়েন আরও গভীর হতে পারে। কারণ, ইরান এরই মধ্যে এই হামলার কড়া নিন্দা জানিয়েছে এবং পাল্টা জবাবের হুমকি দিয়েছে।

উল্লেখ্য, ইরান দীর্ঘদিন ধরেই তার পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যের দাবি করে আসছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আশঙ্কা প্রকাশ করছে যে, এই কর্মসূচির আড়ালে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: গার্ডিয়ান

নিউজটি শেয়ার করুন

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় পরমাণু কর্মসূচি অন্তত ২ বছর পিছিয়ে গেছে: পেন্টাগন

আপডেট সময় ০২:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার ঘটনায় দেশটির পারমাণবিক কর্মসূচি অন্তত এক থেকে দুই বছর পিছিয়ে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

আরও পড়ুন  এখন পর্যন্ত বাতিল মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট